• ই-পেপার

দুনিয়া মাতানো ফুটবল বিশ্বকাপ

আজতেকার গর্জনে বেলিংহামের বিস্ফোরণ

জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহবান

নিজস্ব প্রতিবেদক
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহবান
সালাহউদ্দিন আহমদ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ সময় গতকাল সোমবার সন্ধ্যায় জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডারসেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠকে তিনি এ আহবান জানান। জাতিসংঘ সদর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ/প্রতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা বাংলাদেশি  সামরিক ও পুলিশ বাহিনীর প্রতিপূরণসংক্রান্ত বিষয়গুলো সহজতর করার ক্ষেত্রে ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের ধারাবাহিক ও কার্যকর সহায়তার জন্য আন্ডারসেক্রেটারি জেনারেলকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্যও ধন্যবাদ জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে।

আজকের খেলা

আজকের খেলা

যুক্তরাষ্ট্র-বেলজিয়াম (সকাল ৬টা)

আর্জেন্টিনা-মিসর (রাত ১০টা)

সুইজারল্যান্ড-কলম্বিয়া (রাত ২টা)

হামে আক্রান্ত শিশু কোলে মা

হামে আক্রান্ত শিশু কোলে মা
হামে আক্রান্ত শিশু কোলে মা। গতকাল বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে তোলা। ছবি : লুৎফর রহমান

খাগড়াছড়িতে গুলিতে তিন যুবক নিহত

খাগড়াছড়ি ও পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে গুলিতে তিন যুবক নিহত

খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজনকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুজগাং ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, পাহাড়ের দুই আঞ্চলিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে ১৪ রাউন্ড গুলির খোসা এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ওসি জানান, চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় বিবদমান দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

নিহতরা হলেন রিয়েল চাকমা (২১), পদ্ম চাকমা (১৯) ও ধনা চাকমা (২০)। রিয়েল চাকমা পানছড়ি উপজেলার আলিচান কার্বারিপাড়ার রূপায়ণ চাকমার ছেলে। অপর দুজনের বাড়ি রাঙামাটি জেলায়। রেসি চাকমা নামের এক বিদ্যালয় শিক্ষার্থী রিয়েল চাকমাকে তার ভাই বলে পরিচয় দিয়েছে।

ঘটনার পর পানছড়ি, পুজগাং ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশির ভাগ দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, পাঁচজন পাহাড়ি যুবক একটি টমটমে করে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজনকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। পরে অপর দুজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হামলাকারীরা।

ওই সূত্রের দাবি, নিহত তিনজনই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) গ্রুপের সদস্য ছিলেন। তাঁরা সম্প্রতি সংগঠনটি ছেড়ে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন।

এদিকে ঘটনার পর সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করেছে।

তবে ইউপিডিএফের এসব দাবির বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।