• ই-পেপার

দুনিয়া মাতানো ফুটবল বিশ্বকাপ

এক শহরে সংযোগ দুই মহাদেশের

মিশর ম্যাচের আগে নয় কৌশলে আটতে পারে স্কালোনি

ক্রীড়া ডেস্ক
মিশর ম্যাচের আগে নয় কৌশলে আটতে পারে স্কালোনি
ছবি : পুনতাল

বিশ্বকাপে অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে কেপ ভার্দের বিপক্ষে জয়ে বেশ বেগ পেতে হয়েছে। কঠিন লড়াই পেরিয়ে রাউন্ড অব ১৬ তে এ জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। তবে ম্যাচে যথেষ্ট ভুগতে হয়েছে আলবেসিলেস্তাদের। এই ম্যাচে দুই জায়গার দূর্বলতা একবারে পড়ার মত। তাই  মিশরের বিপক্ষে ম্যাচের আগে বেশ কিছু বদল আনতে চলেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

টানা দ্বিতীয় শিরোপায় চোখ রেখে বিশ্বকাপে পা রাখে  আর্জেন্টিনা। শুরুটাও তেমনই ছিল। তবে রাউন্ড অব ৩২ এ কেপভার্দে কিছু দূর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই পরের ম্যাচে মিশরকে হারিয়ে শক্তি সঞ্চয় করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। তাই শক্তি সঞ্চয়ে কৌশলে আনতে পারে কিছু পরিবর্তন। 

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বেশিরভাগ ম্যাচেই লেফট উইং থেকে শুরু করেছেন থিয়াগো আলমাদা। তবে আফ্রিকা দেশটির বিপক্ষে ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ফুটবলার। বরং পরিবর্তিত হিসেবে মাঠে নেমে মন জয় করে নিয়েছিলেন নিকো গঞ্জালেস। মনে করা হচ্ছে মিশরের ম্যাচে তাঁকেই সুযোগ দেওয়া হতে পারে।

অন্যদিকে আর্জেন্টিনার লেফট উইং-ব্যাক পজিশনে আসতে চলেছে বদল। 

জানা যায়, আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচে এই পজিশনে খেলানো হতে পারে নিকোলাস তাগলিয়াফিকোকে। এর পাশাপাশি মধ্য মাঠের ভরসা রড্রিগো দে পল কিছুতেই বল পায়ে কাজ করতে পারছেন না। মনে করা হচ্ছে আগামী ম্যাচে এই ফুটবলারকে বসিয়ে দিয়ে মাঠে নামানো হতে পারে লিয়ান্দ্রো পারাদেসকে।

উল্লেখ্য, মাত্র ৫ লক্ষ জনসংখ্যার একটা ছোট্ট দেশের সামনে গত ম্যাচে আর্জেন্টিনার রক্ষণের যা অবস্থা হয়েছিল। তা যথেষ্ট চিন্তায় রেখেছে প্রধান কোচ স্কালোনিকে। এদিন যেভাবে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে অতিরিক্ত মিটিটে নিয়ে যেতে বাধ্য করেছিল কেপ বাহিনী। যা বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে শক্তিশালী দলের সামনে বেশ সমস্যায় পড়তে পারে আর্জেন্টিনা।

বেলজিয়ামের বিপক্ষে ইতিহাস ফেরানোর লড়াই যুক্তরাষ্ট্রের

ক্রীড়া প্রতিবেদক
বেলজিয়ামের বিপক্ষে ইতিহাস ফেরানোর লড়াই যুক্তরাষ্ট্রের
দুই দলের দুই বড় তারকা পুলিসিচ-লুকাকু। ছবি : রয়টার্স

ইতিহাস বারবারই ফিরে আসে, যেমনটি এবার সেই সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে এই মর্যাদার আসর আয়োজনের সুযোগটা বেশ কাজেই লাগাতে পেরেছে তারা।

এখন পর্যন্ত শতভাগ জয় নিয়ে শেষ ষোলোতে উঠেছে দলটি। সিয়াটল স্টেডিয়ামে বেলজিয়ামকে হারাতে পারলেই ৯৬ বছর আগের ইতিহাস ফিরবে। কারণ ১৯৩০ সালের বিশ্বকাপে সেই যে বেলজিয়ামকে হারিয়েছিল যুক্তরাষ্ট্র, আর কখনোই কোনো মঞ্চে সেই স্বাদ পায়নি। তাই বেলজিয়াম গত বিশ্বকাপের হতাশা ভুলে এবার স্বাগতিকদের হারিয়ে শেষ আটে উঠতে আত্মবিশ্বাসী।

বেলজিয়ামের বিপক্ষে ইতিহাস ফেরানোর লড়াই যুক্তরাষ্ট্রের ২০১৮ সালে তৃতীয় হওয়া বেলজিয়াম গতবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এবারও গ্রুপ পর্বে মিসরের বিপক্ষে ১-১ ও ইরানের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর তাদের ওপর থেকে সবার নজর সরে যায়। তবে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে নিজেদের ফিরে পাওয়ার ইঙ্গিত দেয় রেড ডেভিলরা। অভিজ্ঞ রোমেলু লুকাকু সেই ম্যাচের শেষ দিকে বদলি নেমেই গোল করেন।

ফিট না থাকার পরও তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে নিয়ে সমালোচিত হয়েছিলেন কোচ রুদি গার্সিয়া। কিন্তু তিনি দেখিয়েছেন অভিজ্ঞতার কী মূল্য। শেষ বত্রিশে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সেনেগালের কাছে যখন দল হারের মুখে, তখনই ৮৬ মিনিটে গোল করেন লুকাকু। সেটি টনিকের মতো কাজ করেছে দলের সবাইকে উজ্জীবিত করতে। অধিনায়ক তিয়েলেমানসও জোড়া গোল করে সামনে থেকে নেতৃত্ব দেন ৩-২ গোলের নাটকীয় জয়ে।

সেই ম্যাচ থেকে পাওয়া স্নায়ুচাপ নিয়ন্ত্রণের শিক্ষাটাই রেড ডেভিলদের আরো এগিয়ে যেতে সহায়ক হবে। তবে এখন সবচেয়ে বেশি আলোচনা তরুণ ফরোয়ার্ড জেরেমি ডোকুকে নিয়ে। এখন পর্যন্ত খুব বেশি ম্যাচটাইম পাননি এই প্রতিভাবান তরুণ। এ জন্য অনেকেই বলছেন, তাকে আরো বেশি ব্যবহার করা সম্ভব হলে বেলজিয়ামের আক্রমণের ধার বাড়বে।

সব শেষ চলতি বছর মার্চে হওয়া সাক্ষাতে বেলজিয়াম ৫-২ গোলে যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে। সব মিলিয়ে সাতবারের সাক্ষাতে যুক্তরাষ্ট্রের জয় সাকুল্যে সেই ৯৬ বছর আগের বিশ্বকাপে, বাকিগুলোতে জিতেছে বেলজিয়ামই। তবে সেবার নিজেদের সেরা সাফল্য হিসেবে সেমিফাইনাল খেলে যুক্তরাষ্ট্র। তারপর ২০০২ সালে শুধু শেষ আটে খেলেছে। এবার তাদের মোক্ষম সুযোগ আবার শেষ ষোলোর গণ্ডি পেরোনোর। কারণ এখন পর্যন্ত চার ম্যাচেই জিতেছে তারা। গ্রুপ পর্বে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ককে এবং শেষ বত্রিশে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে উড়িয়েছে তারা। তবে সেই ম্যাচে দলের অন্যতম সুযোগসন্ধানী গোলদাতা ফোলারিন বালোগান লাল কার্ড দেখেছেন। তাই বেলজিয়ামের বিপক্ষে আসরে তিন গোল করা এই তারকাকে ছাড়াই নামতে হবে যুক্তরাষ্ট্রকে। তার ঘাটতি পূরণই বড় চ্যালেঞ্জ হবে তাদের জন্য। তবে সেবাস্তিয়ান বারহল্টার, রিকার্ডো পেপি ও জিওভান্নি রেইনারা কোচ মরিসিও পচেত্তিনোর আশা বাঁচিয়ে রাখছেন ভালো কিছু করার ক্ষেত্রে।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি : বিসিবির সৌজন্যে

একমাত্র টেস্ট সিরিজ হেরে জিম্বাবুয়ে সফর শুরু করেছে বাংলাদেশ। সেই হতাশা ভুলতে আজ ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামছে বাংলাদেশ।

তাতে টস ভাগ্যে জয়ী হয়েছে বাংলাদেশ। তবে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ একাদশ থেকে আজ ৪ পরিবর্তন নিয়ে হারারেতে নামবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে খেলা লিটন দাস, শেখ মেহেদী, তানভীর ইসলাম ও শরীফুল ইসলামের বদলে আজ জায়গা পেয়েছেন অধিনায়ক মিরাজের সঙ্গে নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও নাহিদ রানা।

বাংলাদেশের একাদশ-

তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
 

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই অধিনায়ক। ছবি : এক্স থেকে

একমাত্র টেস্ট সিরিজ হেরে জিম্বাবুয়ে সফর শুরু করেছে বাংলাদেশ। সেই হতাশা ভুলতে আজ ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামছে বাংলাদেশ।

তাতে টস ভাগ্যে জয়ী হয়েছে বাংলাদেশ। তবে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ একাদশ থেকে আজ ৪ পরিবর্তন নিয়ে হারারেতে নামবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে খেলা লিটন দাস, শেখ মেহেদী, তানভীর ইসলাম ও শরীফুল ইসলামের বদলে আজ জায়গা পেয়েছেন অধিনায়ক মিরাজের সঙ্গে নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও নাহিদ রানা।

বাংলাদেশের একাদশ-

তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।