শুরুতে দেখেশুনে খেলছিল জিম্বাবুয়ে। যদিও চার ওভারের সময় ব্রায়ান বেনেটের ক্যাচ মিস করেন রিশাদ। ভালো খেলেও হুট ২ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে। এরপর মাঠে নামে অলরাউন্ডার সিকন্দার রাজা। নাহিদ রানার গতির কাছে হার মানেন রাজাও।
১৫ মিনিট আগে
নাহিদের গতিতে রাজা পরাস্ত

৪৭ মিনিট আগে
রান আউটের পর তাসকিনের আঘাত

উদ্বোধনী ঝুটি ভেঙে দিয়েছে বাংলাদেশ। শুরুতে ওপেনার বেন কারানকে রান আউট করেন টাইগার ক্যাপ্টেন মিরাজ। পরে তাসকিনের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ তুলে আউট হন আরেক ওপনের ব্রায়ান বেনেট।
১ ঘণ্টা আগে
একাদশে ৪ পরিবর্তন

টস ভাগ্যে জয়ী হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ একাদশ থেকে আজ ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে খেলা লিটন দাস, শেখ মেহেদী, তানভীর ইসলাম ও শরীফুল ইসলামের বদলে আজ জায়গা পেয়েছেন অধিনায়ক মিরাজের সঙ্গে নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও নাহিদ রানা।
