• ই-পেপার

শ্রদ্ধা ও ভালোবাসায় শেষবিদায় আবুল কাসেম ফজলুল হককে

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৬.১ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৫.৪ডিগ্রি সে.। রাজশাহী ৩৭.০ডিগ্রি সে.। রংপুর ৩৭.৬ডিগ্রি সে.। খুলনা ৩৫.০ডিগ্রি সে.। বরিশাল ৩৪.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৬.১ডিগ্রি সে.। সিলেট ৩৭.২ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৭.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.২ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৮.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ডিগ্রি সে.। বরিশাল ২৭.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.০ডিগ্রি সে.। সিলেট ২৫.০ডিগ্রি সে.

 

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

ময়মনসিংহে রুবেল হত্যা মামলায় চার ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহে রুবেল হত্যা মামলায় চার ভাই গ্রেপ্তার

ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার ছত্রিশবাড়ি কলোনিতে রাজিব আহমেদ রুবেল (৪০) ওরফে কাইল্যা রুবেল হত্যা মামলায় চার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দাবি, মায়ের শ্লীলতাহানির প্রতিশোধ নিতেই তাঁরা রুবেলকে হত্যা করেছেন।

গতকাল দুপুরে ময়মনসিংহে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তার চার ভাই হলেন রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রবিবার সকালে ছত্রিশবাড়ি কলোনির একটি ঘরে ঢুকে রাজিব আহমেদ রুবেলকে গলা কেটে হত্যা করা হয়। পরে পিবিআই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে এবং চার ভাইকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, প্রায় এক মাস আগে রুবেল পারুল আক্তারের বাড়িতে ভাড়াটে হিসেবে ওঠেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পারুল ও তাঁর চার ছেলের সঙ্গে রুবেলের বিরোধ চলছিল।

সম্প্রতি রুবেলকে বাড়ি ছাড়তে বলায় বিরোধ আরো বাড়ে। ঘটনার দিন ভোরে পারুলের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুবেল তাঁকে শ্লীলতাহানি করেন। পরে পারুলের চার ছেলে পরিকল্পনা করে ঘরে ঢুকে রুবেলকে হত্যা করেন। তবে ধর্ষণের ঘটনার জেরে রুবেলকে হত্যা করা হয়েছে বলে এলাকায় প্রচার রয়েছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার চার ভাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। আজ (গতকাল) বিকেলে তাঁদের আদালতে পাঠানো হবে।

 

৪৭তম বিসিএসে বঞ্চিতের অভিযোগ, শেকৃবিতে ক্লাস পরীক্ষা বর্জন চলছে

শেকৃবি প্রতিনিধি
৪৭তম বিসিএসে বঞ্চিতের অভিযোগ, শেকৃবিতে ক্লাস পরীক্ষা বর্জন চলছে

৪৭তম বিসিএসের ফলাফল প্রকাশের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। টেকনিক্যাল ক্যাডারের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির ১৮ জন পরীক্ষার্থীর কেউই চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত না হওয়ায় ফলাফলে কারিগরি ত্রুটি ও বৈষম্যের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে গত রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করেন ওই অনুষদের সব ব্যাচের শিক্ষার্থীরা। গতকালও ক্লাস-পরীক্ষা বর্জন করেন তাঁরা।

ভাইভায় অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীর দাবি, আবেদন কোড বা অন্য কোনো কারিগরি জটিলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। এএসভিএম অনুষদের ডিন ড. জাহাঙ্গীর আলম বলেন, আমরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং পিএসসিতে গিয়ে বিষয়টি তুলে ধরে আবেদন করেছি। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আশা করি, সমস্যার সমাধান হবে।

উপাচার্য ড. আব্দুল লতিফ বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এরই মধ্যে পিএসসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শিক্ষার্থীদের অভিযোগ অনুসন্ধান এবং ডিগ্রির কোডসংক্রান্ত সম্ভাব্য সমস্যা পর্যালোচনার আশ্বাস দিয়েছে। বিষয়টি সময়সাপেক্ষ হলেও আমরা ইতিবাচক সমাধানের প্রত্যাশা করছি।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি

ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে ৫০ বাংলাদেশি। গত রবিবার বিএসএফ বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে তাঁদের হস্তান্তর করে। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ছয়জন নারী। তাঁরা দেশের যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ এবং চাঁদপুর জেলার বাসিন্দা।

ফেরত আসা ফিরোজ মাহমুদ বলেন, আমরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতের তামিলনাড়ু গিয়েছিলাম। সেখানে বাসাবাড়িতে, গার্মেন্টসে ও ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ আমাদের আটক করে আদালতে পাঠায়। অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত তাঁদের ছয় থেকে সাত বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান। কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাঁদের দায়িত্ব নিয়ে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রবিবার তাঁরা দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ৫০ বাংলাদেশির মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জনকে এবং রাইট যশোর ২৫ জনকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।