• ই-পেপার

চট্টগ্রাম থেকে অভিনব কৌশলে ইয়াবাপাচার

  • ছয় মাসে ১৫ লাখ পিস ইয়াবা জব্দ
  • গ্রেপ্তার সাড়ে ৩০০ আসামি

শ্রদ্ধা ও ভালোবাসায় শেষবিদায় আবুল কাসেম ফজলুল হককে

নিজস্ব প্রতিবেদক
শ্রদ্ধা ও ভালোবাসায় শেষবিদায় আবুল কাসেম ফজলুল হককে
আবুল কাসেম ফজলুল হক

সকাল থেকেই ছিল বৃষ্টি। এই বৈরী আবহাওয়ার মধ্যেই সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক, সমাজবিশ্লেষক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। গতকাল সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে আবুল কাসেম ফজলুল হকের মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হয়। সেখানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। মৃত্যুর আগ পর্যন্ত ফজলুল হক বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফজলুল হকের মরদেহ নেওয়া হলে বৃষ্টি উপেক্ষা করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, লেখক, গবেষক এবং সাধারণ মানুষ তাঁর  প্রতি শ্রদ্ধা জানান। উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতি লেখক সংঘ, বাংলাদেশ লেখক শিবির, রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি, গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শিল্পী কল্যাণ ট্রাস্ট, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে।

শ্রদ্ধা ও ভালোবাসায় শেষবিদায় আবুল কাসেম ফজলুল হককে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। ছবি : কালের কণ্ঠ

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৬.১ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৫.৪ডিগ্রি সে.। রাজশাহী ৩৭.০ডিগ্রি সে.। রংপুর ৩৭.৬ডিগ্রি সে.। খুলনা ৩৫.০ডিগ্রি সে.। বরিশাল ৩৪.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৬.১ডিগ্রি সে.। সিলেট ৩৭.২ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৭.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.২ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৮.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৫ডিগ্রি সে.। বরিশাল ২৭.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.০ডিগ্রি সে.। সিলেট ২৫.০ডিগ্রি সে.

 

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

ময়মনসিংহে রুবেল হত্যা মামলায় চার ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহে রুবেল হত্যা মামলায় চার ভাই গ্রেপ্তার

ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার ছত্রিশবাড়ি কলোনিতে রাজিব আহমেদ রুবেল (৪০) ওরফে কাইল্যা রুবেল হত্যা মামলায় চার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দাবি, মায়ের শ্লীলতাহানির প্রতিশোধ নিতেই তাঁরা রুবেলকে হত্যা করেছেন।

গতকাল দুপুরে ময়মনসিংহে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তার চার ভাই হলেন রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রবিবার সকালে ছত্রিশবাড়ি কলোনির একটি ঘরে ঢুকে রাজিব আহমেদ রুবেলকে গলা কেটে হত্যা করা হয়। পরে পিবিআই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে এবং চার ভাইকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, প্রায় এক মাস আগে রুবেল পারুল আক্তারের বাড়িতে ভাড়াটে হিসেবে ওঠেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পারুল ও তাঁর চার ছেলের সঙ্গে রুবেলের বিরোধ চলছিল।

সম্প্রতি রুবেলকে বাড়ি ছাড়তে বলায় বিরোধ আরো বাড়ে। ঘটনার দিন ভোরে পারুলের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুবেল তাঁকে শ্লীলতাহানি করেন। পরে পারুলের চার ছেলে পরিকল্পনা করে ঘরে ঢুকে রুবেলকে হত্যা করেন। তবে ধর্ষণের ঘটনার জেরে রুবেলকে হত্যা করা হয়েছে বলে এলাকায় প্রচার রয়েছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার চার ভাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। আজ (গতকাল) বিকেলে তাঁদের আদালতে পাঠানো হবে।

 

৪৭তম বিসিএসে বঞ্চিতের অভিযোগ, শেকৃবিতে ক্লাস পরীক্ষা বর্জন চলছে

শেকৃবি প্রতিনিধি
৪৭তম বিসিএসে বঞ্চিতের অভিযোগ, শেকৃবিতে ক্লাস পরীক্ষা বর্জন চলছে

৪৭তম বিসিএসের ফলাফল প্রকাশের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। টেকনিক্যাল ক্যাডারের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির ১৮ জন পরীক্ষার্থীর কেউই চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত না হওয়ায় ফলাফলে কারিগরি ত্রুটি ও বৈষম্যের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে গত রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করেন ওই অনুষদের সব ব্যাচের শিক্ষার্থীরা। গতকালও ক্লাস-পরীক্ষা বর্জন করেন তাঁরা।

ভাইভায় অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীর দাবি, আবেদন কোড বা অন্য কোনো কারিগরি জটিলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। এএসভিএম অনুষদের ডিন ড. জাহাঙ্গীর আলম বলেন, আমরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং পিএসসিতে গিয়ে বিষয়টি তুলে ধরে আবেদন করেছি। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আশা করি, সমস্যার সমাধান হবে।

উপাচার্য ড. আব্দুল লতিফ বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। এরই মধ্যে পিএসসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শিক্ষার্থীদের অভিযোগ অনুসন্ধান এবং ডিগ্রির কোডসংক্রান্ত সম্ভাব্য সমস্যা পর্যালোচনার আশ্বাস দিয়েছে। বিষয়টি সময়সাপেক্ষ হলেও আমরা ইতিবাচক সমাধানের প্রত্যাশা করছি।