• ই-পেপার

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চীনের

এবার দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানল

কালের কণ্ঠ ডেস্ক
এবার দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানল

তীব্র দাবদাহের পর এবার ভয়াবহ দাবানলের তাণ্ডবে পুড়ছে দক্ষিণ ইউরোপ। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে ২০ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে দেশটিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির কোটি কোটি মানুষকে আরো কয়েক দিন প্রচণ্ড গরমে নাকাল হতে হবে। সূত্র : দ্য গার্ডিয়ান, এপি

 

কিয়েভে রুশ হামলায় নিহত ১৯

কালের কণ্ঠ ডেস্ক
কিয়েভে রুশ হামলায় নিহত ১৯

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৯ জন নিহত এবং ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল সোমবার ভোরের এই হামলায় কিয়েভের একটি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ধ্বংসস্তূপ থেকে এখনো মরদেহ উদ্ধারের কাজ চলছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও ভূপাতিত করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। সূত্র : দ্য গার্ডিয়ান

 

 

 

মেলোনিকে আবার ট্রাম্পের খোঁচা

কালের কণ্ঠ ডেস্ক
মেলোনিকে আবার ট্রাম্পের খোঁচা

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে চলমান ব্যক্তিগত ও কূটনৈতিক বিরোধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার একটি অদ্ভুত মিম বা ছবি শেয়ার করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন। ন্যাটো শীর্ষ সম্মেলনে দুই নেতার সম্ভাব্য মুখোমুখি বৈঠকের ঠিক আগ মুহূর্তে ৮০ বছর বয়সী ট্রাম্প দাবি করেছেন যে মেলোনি তাঁর প্রতি অতিরিক্ত আসক্ত এবং এই কারণে তাঁর সুরক্ষায় এখন ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি আইনি নিষেধাজ্ঞা বা রেস্ট্রেইনিং অর্ডার জারি করা প্রয়োজন।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ৪৯ বছর বয়সী মেলোনির সঙ্গে একটি সম্পাদিত বা এডিট করা ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে ইতালির এই ডানপন্থী নেত্রী ট্রাম্পের দিকে তাকিয়ে হাসছেন। ট্রাম্প সেই ছবির ক্যাপশনে লিখেছেন, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন। সূত্র : এনডিটিভি

 

শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষ, নিহত ২৫

কালের কণ্ঠ ডেস্ক
শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষ, নিহত ২৫

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে কয়েদি ও রক্ষীদের মধ্যে দুই দিন ধরে চলা ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন কয়েদি এবং পাঁচজন কারা কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া এই সহিংসতায় আহত হয়েছেন অন্তত ১০০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে এবং সেনা মোতায়েন করা হলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানা ও নিউজ ওয়ারের তথ্য অনুযায়ী, গত রবিবার প্রথম এই সংঘর্ষের সূত্রপাত হয়। কারাগারের বিচারাধীন কয়েদি ও সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে এই সংঘাতের সূচনা। প্রথম দিনের সংঘর্ষেই দুজন কয়েদি নিহত এবং ৩৮ জন আহত হন।

গতকাল সোমবার পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। বন্দিরা কারা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সংঘাত ও দাঙ্গায় লিপ্ত হলে কারাগার রণক্ষেত্রে পরিণত হয়। সূত্র : আনাদোলু এজেন্সি