• ই-পেপার

বঙ্গবাজারে অগ্নিসংযোগের মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

কালীগঞ্জ থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
কালীগঞ্জ থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে জুলাই পদযাত্রা। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। এতে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবি তোলেন এনসিপির নেতারা। পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, সারজিস আলম, তারিকুল ইসলাম ও রিফাত রশীদ, আলী নাসের খান, এম এম শোয়াইব, আব্দুল্লাহ আল মুহিম, খন্দকার আল আমিন, বশির আহমেদ অপু প্রমুখ।

 

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির আলভীর আইনজীবীদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ আসে। গত ৩০ জুন এ মামলায় তাঁকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

 

দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়

দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়
দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

সিপিবির বিক্ষোভ সমাবেশ

দেশকে মার্কিন করদ রাজ্যে পরিণত করার চক্রান্ত চলছে

নিজস্ব প্রতিবেদক
দেশকে মার্কিন করদ রাজ্যে পরিণত করার চক্রান্ত চলছে

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিক্ষোভ-পরবর্তী সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেছেন, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার চক্রান্ত চলছে এবং সরকার মার্কিন তোষণ নীতি অনুসরণ করছে।

গতকাল সোমবার রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত দেশবিরোধী বাণিজ্যচুক্তি বাতিল করার পরিবর্তে সরকার মার্কিন তোষণ নীতি গ্রহণ করেছে। সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের অনুমতি তারই বহিঃপ্রকাশ।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতীক ও রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংসদ ভবন প্রাঙ্গণকে কোনো বিদেশি রাষ্ট্রের জাতীয় দিবস উদযাপনের ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া স্বাধীনতা ও জাতীয় আত্মমর্যাদাবোধের পরিপন্থী।