জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে ‘জুলাই পদযাত্রা’। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। এতে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবি তোলেন এনসিপির নেতারা। পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, সারজিস আলম, তারিকুল ইসলাম ও রিফাত রশীদ, আলী নাসের খান, এম এম শোয়াইব, আব্দুল্লাহ আল মুহিম, খন্দকার আল আমিন, বশির আহমেদ অপু প্রমুখ।

