• ই-পেপার

মুম্বাইয়ে ভবন ধসে ৬ জন নিহত, ভারি বৃষ্টিতে স্কুল-কলেজ বন্ধ

খামেনির দাফন অনুষ্ঠান উপলক্ষে তেহরানের আকাশসীমা বন্ধ

অনলাইন ডেস্ক
খামেনির দাফন অনুষ্ঠান উপলক্ষে তেহরানের আকাশসীমা বন্ধ
ছবি : রয়টার্স।

সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান চলায় সোমবার তেহরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।

মেহরাবাদ বিমানবন্দরে মঙ্গলবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আরো কিছু সময় বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৯ জুলাই খামেনির চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমাও বন্ধ রাখা হবে। এদিন শহরের শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত থাকবে। তবে ৭ ও ৮ জুলাই দেশের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের

কালের কণ্ঠ ডেস্ক
ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
সংগৃহীত ছবি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কটাকে খোঁচাখুঁচির পর্যায়ে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেন ইতালির প্রধানমন্ত্রীকে ক্ষেপিয়ে মজাই পাচ্ছেন তিনি। ফ্রান্সে জি-৭ সম্মেলনের সময় ছবি তোলা নিয়ে শুরু হওয়া ভুল বোঝাবুঝিকে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প। শুধু বয়ে বেড়াচ্ছেন বললে  ভুল হবে, মাঝে মধ্যেই উত্তেজনার আগুনে পেট্রল ঢালছেন তিনি।

রবিবার রাতে নিজ মালিকানার ট্রুথ সোশ্যালে মেলোনির সাথে তার একটা ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিতে দেখা যাচ্ছে, মেলোনি ঠোঁটে হাসি আর চোখে অপার মুগ্ধতা নিয়ে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। ট্রাম্প ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সংযত থাকার আদেশ প্রয়োজন’।

মেলোনির সঙ্গে ট্রাম্পের সম্পর্কে যে তিক্ততা, তাতে এটি তাকে আরো উত্যক্ত করবে নিশ্চয়ই। আগামীকাল তুরস্কের আঙ্কারায় শুরু হতে যাচ্ছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। সে সম্মেলনে মেলোনির সঙ্গে ট্রাম্পের দেখাও হতে পারে।
 
অথচ একসময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের দারুণ সম্পর্ক ছিল। দ্বিতীয় দফায় ট্রাম্পের অভিষেকের সময়ও উপস্থিত ছিলেন মেলোনি। ট্রাম্পের বিভিন্ন নীতিরও প্রশংসা করেছেন তিনি। কিন্তু ইরানে মার্কিন আগ্রাসনের সময় ন্যাটোর সহায়তা না পেয়ে ক্ষুব্ধ হন ট্রাম্প। মেলোনিও যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছিলেন। গত মাসে ফ্রান্সে জি-৭ সম্মেলনে দেখাও হয় দুজনের। কিন্তু তখনই নতুন করে ঝামেলা শুরু হয়, যার শুরুটা করেছেন ট্রাম্প নিজেই।

জি-৭ সম্মেলনের সময় ইতালির একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘মেলোনি আমার সাথে একটা ছবি তোলার জন্য বারবার মিনতি করেছিলেন। তিনি আমার সাথে ছবি তুলতে এতটাই মরিয়া ছিলেন যে আমি হয়তো ছবি তুলতামই না, কিন্তু তার জন্য আমার মায়া লেগেছিল।’

ট্রাম্পের এ বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানান মেলোনি। তিনি একে গালগল্প বলে উড়িয়ে দেন। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার পূর্ব নিধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন। উত্তেজনা প্রশমনের চেষ্টা না করে ট্রাম্প তাতে বারবার ঘি ঢেলেছেন। যুক্তরাষ্ট্রে ফিরে ট্রুথ সোশ্যালে তিনি আবার মেলোনির ছবি তোলার জন্য বারবার মিনতির ব্যাপারটি পুনরুল্লেখ করেন। ট্রাম্প বলেছিলেন, কমে যাওয়া জনপ্রিয়তা ফিরে পেতে মেলোনি তার সাথে ছবি তুলতে ব্যাকুল ছিলেন। ট্রাম্পকে নিজের জনপ্রিয়তার দিকে নজর দেয়ার পরামর্শ  দিয়ে মেলোনি বলেছিলেন, তার জনপ্রিয়তা ট্রাম্পের সাথে সম্পর্কের ওপর নির্ভর করে না।

ন্যাটো সম্মেলনের ঠিক আগে আগে এমন হালকা চালের ছবি আর ইঙ্গিতপূর্ণ ক্যাপশন, দুই নেতার সম্পর্কের জটিলতা আরো বাড়াতে পারে।

যুক্তরাজ্য সফরে বাকিংহাম প্রাসাদে থাকবেন প্রিন্স হ্যারি

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্য সফরে বাকিংহাম প্রাসাদে থাকবেন প্রিন্স হ্যারি
সংগৃহীত ছবি

যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে লন্ডনের বাকিংহাম প্রাসাদে থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রিন্স হ্যারি। ডিউক অব সাসেক্সের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

এই সফরে তিনি আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া ইনভিকটাস গেমসের প্রস্তুতিমূলক কাজ এবং কয়েকটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। প্রাসাদে অবস্থান করা হবে এই সফরেরই একটি অংশ হিসেবে। জানা গেছে, এবারের লন্ডন সফরে প্রিন্স হ্যারির সঙ্গে থাকছেন না তার স্ত্রী মেগান এবং তাদের দুই সন্তান আর্চি ও লিলিবেট। এর কারণ হিসেবে বলা হচ্ছে, করদাতাদের অর্থে তাদের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া হবে না- এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তারা যুক্তরাজ্যে যাচ্ছেন না। তবে সপ্তাহের শেষ দিকে ইনভিকটাস গেমসের প্রচারমূলক একটি অনুষ্ঠানে অংশ নিতে মেগান, আর্চি ও লিলিবেট বার্মিংহামে প্রিন্স হ্যারির সঙ্গে যোগ দিতে পারেন বলে জানা গেছে। এদিকে এই সফরে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির দুই সন্তান আর্চি ও লিলিবেটের দেখা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। দীর্ঘদিন ধরে রাজা চার্লস ও এই দুই নাতি-নাতনির মুখোমুখি সাক্ষাৎ হয়নি। 

নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে ডিউক অব সাসেক্সের দীর্ঘদিনের বিরোধের শুরু ২০২০ সালে। ওই বছর তিনি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর রয়্যাল অ্যান্ড ভিআইপি এক্সিকিউটিভ কমিটির ঝুঁকি ব্যবস্থাপনা বোর্ড সিদ্ধান্ত নেয়, তিনি যেহেতু যুক্তরাজ্যে খুব কম আসবেন, তাই প্রতিটি সফরে আলাদা করে তার নিরাপত্তার প্রয়োজন মূল্যায়ন করা হবে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন প্রিন্স হ্যারি। এর আগেও তিনি বলেছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরবেন না। ২০২৫ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি এমন কোনো পরিস্থিতি দেখছি না, যেখানে আমি আমার স্ত্রী ও সন্তানদের আবার যুক্তরাজ্যে নিয়ে আসব।’  প্রিন্স হ্যারি ও মেগান সর্বশেষ একসঙ্গে যুক্তরাজ্যে গিয়েছিলেন ২০২২ সালে। তখন তারা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেন।

এর পর থেকে প্রিন্স হ্যারি একাই যুক্তরাজ্যে একাধিকবার সফর করেছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি এক সফরে তার বাবা রাজা চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করেন।

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ১৯, আহত শতাধিক

অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ১৯, আহত শতাধিক
সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। আজ সোমবার চিকিৎসকেরা এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ সংবাদ সংস্থা এএফপিকে জানান, হাসপাতালে এখন পর্যন্ত চারজন কারারক্ষী এবং ১৫ জন বন্দির মরদেহ আনা হয়েছে।

তিনি আরো বলেন, এই সংঘর্ষে আহত ১০০ জনের বেশি বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

কারাগারের ভেতরে কীভাবে এই সংঘর্ষ শুরু হয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।