• ই-পেপার

আটলান্টায় পৌঁছেছেন স্কালোনির শিষ্যরা

ফিফার নজিরবিহীন সিদ্ধান্ত, চটেছেন বেলজিয়ামের কোচ

ক্রীড়া ডেস্ক
ফিফার নজিরবিহীন সিদ্ধান্ত, চটেছেন বেলজিয়ামের কোচ
বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া গণমাধ্যমের সাথে কথা বলছেন। ছবি : রয়টার্স

বিশ্বকাপের নকআউট পর্বের মহানাটকীয়তার মাঝেই নতুন এক বিতর্কের জন্ম দিল ফিফা। বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ের আগে মাঠের খেলা ছাপিয়ে এখন আলোচনায় ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এক নজিরবিহীন সিদ্ধান্ত।

আর এই নাটকের নেপথ্যে সরাসরি জড়িয়ে গেলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এক ফোন কলেই যেন ‘ম্যাজিক’ দেখাল ফিফা! বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়া মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানকে এক ম্যাচ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত থেকে অবিশ্বাস্যভাবে সরে এসেছে জিয়ান্নি ইনফান্তিনোর সংস্থা। 

নিষেধাজ্ঞা স্থগিত করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগনকে বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ করে দিয়েছে ফিফা, যা একদমই মানতে পারছেন না রুডি গার্সিয়া। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বেলজিয়াম কোচ। তার মতে, ফুটবলের চেতনার পরিপন্থী কাজ করেছে ফিফা।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার ৬টায় (এএম) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে খেলার কথা ছিল না বালোগনের। কিন্তু রোববার সেই নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। তাই এখন খেলতে বাধা নেই যুক্তরাষ্ট্রের এই ফুটবলারের।

ম্যাচের সংবাদ সম্মেলনে গার্সিয়া বলেন, ‘সবাইকে বোকা বানিয়েছে ফিফা। আমি জানতাম না যে, ফিফা বিশ্বকাপে এখন ৫ জুলাইকে ১ এপ্রিল মনে করা হয়, আর এটা এপ্রিল ফুল’স ডে (বোকা বানানোর দিন)।’

রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসসিয়েশন (আরবিএফএ) ফিফার এমন সিদ্ধান্তে ‘হতবাক।’ বিবৃতিতে তারা বলেছে, ‘সব ধরনের সম্ভাব্য বিকল্প খতিয়ে দেখছে।’

গার্সিয়ার আরো বলেন, ফুটবলকে রক্ষা করতে হবে, কোনো দেশ কিংবা ফেডারেশনকে নয়। আমরা কোনো জাতীয় দল বা ফেডারেশনক রক্ষা করছি না,  আমরা ফুটবলকে এবং এই খেলার নৈতিকতা ও সততাকে রক্ষা করছি।’

বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে স্রেফ দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের মাঝপথে কোনো খেলোয়াড়ের ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার’ ঘটনা ঘটল। প্রথমটি ঘটেছিল ছয় দশকের বেশি সময় আগে। ১৯৬২ বিশকাপের সেমি-ফাইনালে চিলির এক খেলোয়াড়কে লাথি মেরে লাল কার্ড দেখেন ব্রাজিলের গারিঞ্চা।

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

ক্রীড়া ডেস্ক
রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো-লাম ইয়ামালরা। ম্যাচকে সামনে রেখে উভয় দলের কোচই সতর্ক। উভয় দলের তারকা খেলোয়াড়দের সমীহ করে দলের কৌশল সাজাচ্ছেন কোচরা। তাই বিশ্বকাপে তেমন জ্বলে না উঠলেও মুহূর্তেই ব‍্যবধান গড়ে দেওয়ার সামর্থ‍্য থাকায় পর্তুগিজ মহাতারকার ব‍্যাপারে দলকে সাবধান করে দিয়েছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে।  

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি। খবর ডিয়ারিও এএস

দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি ক্রিশ্চিয়ানোর অনেক বড় ভক্ত। দৃঢ়সংকল্প, অক্লান্ত, অনুকরণীয় এক আদর্শ সে। ফুটবলার হিসেবে প্রতিটা পরিস্থিতিতেই তাকে নিয়ে আমাদের সাবধান থাকতে হবে। সে মুহূর্তেই ব‍্যবধান গড়ে দিতে পারে। আমরা ম‍্যান টু ম‍্যান মার্কিং করব না। তবে কিছু জায়গায় সে থাকলে আমাদের সাবধান থাকতে হবে।’

সে না খেললে আমার ভালো লাগত। তবে সে খেলবে। আমরা মাঠে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজনকে দেখব বলে যোগ করেন এই স্প্যানিশ কোচ।

রোনালদোকে সামাল দেওয়ার দায়িত্ব পড়তে পারে স্পেনের তরুণ সেন্টার ব‍্যাক পাউ কুবার্সির কাঁধে। বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ফুটবল উপহার দিলেও রোনালদোর মতো একজনকে কী তিনি সত‍্যিই সামাল দিতে পারবেন? এমন প্রশ্ন উঠাই স্বাভাবিক। এতে স্পেন কোচের সাফ জবাব, এমেরিক লাপোর্তেকে নিয়ে ঠিকই পারবেন কুবার্সি।

ফুয়েন্তে আরো বলেন, ‘আপনি রোনালদোর বিপক্ষে কখনো অসাবধান হতে পারবেন না। যেমনটা লামিন (ইয়ামাল) কিংবা (মিকেল) ওয়াইরসাবালের ক্ষেত্রে। তবে নিজের খেলোয়াড়দের ওপর আমার আস্থা আছে। পাউ ও লাপোর্তে দুইজনই দারুণ দৃঢ়তা দেখিয়েছে। ওরা ব‍্যতিক্রমী এবং যেকোনো প্রতিপক্ষকে সামাল দিতে পারে। আমি মনে করি, ওরা পরিস্থিতি সামাল দিতে পারবে।’

শেষ ষোলোর ম‍্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার ১টায় (এএম) পর্তুগালের মুখোমুখি হবে স্পেন।

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে মামুলি লক্ষ্য দিল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক
নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে মামুলি লক্ষ্য দিল জিম্বাবুয়ে
ছবি : ক্রিকইনফো

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নাহিদ রানা ও তাসকিন আহমেদের বোলিং তোপে দেড় শ রানের নিচেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এ সময় নাহিদ রানা ২১ রান খরচায় ক্যারিয়ারসেরা ৬ উইকেট তুলে নেন। 

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৩৭ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায়। এতে জয়ের জন্য ১৪২ রানের মামুলি লক্ষ্য পেল সফরকারীরা।

আর্দ্র উইকেটে আগে বোলিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল, তা প্রমাণ করেছেন দুই দেশসেরা পেসার।

ম্যাচের শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান দেখেশুনে শুরু করেন। ৬ ওভারে দলীয় ৩৬ স্কোরবোর্ডে যোগ করেন তারা। পরের ওভারে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে রান আউট হন কারান। একই ওভারে মোসাদ্দেককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন একবার জীবন পাওয়া বেনেট।

৭ ওভারে শেষে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৩৬। ক্রিজে দুই নতুন ব‍্যাটসম‍্যান ইনোসেন্ট কাইয়া ও ক্রেইগ আরভিন। প্রাথমিক বিপর্যয় সামলে ওঠার আগে আবারও তাসকিনের আঘাত। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন আরভাইন। 

অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে দ্রুত ফেরান নাহিদ রানা। ১২ বলে ১ রান করেন রাজা। দ্রুত চার উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা।

পরের ওভারেই ওয়েসলি মাধেভেরে উইকেট তুলে নেন নাহিদ রানা। ১০ বল খেলে রানের দেখা পাননি এই ব্যাটার। এরপর আর কেউ থিতু হতে পারেনি ক্রিজে। ক্লাইভ মাদান্দে (২ রান) ও ব্র্যাড ইভান্সকে (৩ রান) ফিরেই ৫ম উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। 

১৪ ওয়ানডের ছোট্ট ক‍্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিলেন নাহিদ রানা। ২০ ওভারেই ৭০ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রিচার্ড এনগারাভারা।

তবে শেষমেশ দলীয় শত রানের আগে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচায় লেয়ার অর্ডার নামা নিয়ামহুরি ও অধিনায়ক এনগারাভা। ৭০ বলে অর্ধশতকের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তারা। দুজন মিলে গড়েন ৬৩ রানের জুটি।

তবে সেই জুটিও ভাঙেন নাহিদ রানা।  ৪১ বলে ২৭ রান করে আউট হন এনগারভা। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি জিম্বাবুয়ে। দলীয় সর্বোচ্চ ৩৩ রান করে মিরাজের বলে ফেরেন নিয়ামহুরি। স্বাগতিকরা অলআউট হয় ১৪১ রানে। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪২ রানের। 

বাংলাদেশের হয়ে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন নাহিদ রানা। এই নিয়ে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন এই টাইগার পেসার। এ ছাড়া ২টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

মিসর ম্যাচের আগে নয়া কৌশল আঁকতে পারে স্কালোনি

ক্রীড়া ডেস্ক
মিসর ম্যাচের আগে নয়া কৌশল আঁকতে পারে স্কালোনি
ছবি : পুনতাল

বিশ্বকাপে অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে কেপ ভার্দের বিপক্ষে জয়ে বেশ বেগ পেতে হয়েছে। কঠিন লড়াই পেরিয়ে রাউন্ড অব ১৬-তে এ জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। তবে ম্যাচে যথেষ্ট ভুগতে হয়েছে আলবেসিলেস্তাদের। এই ম্যাচে দুই জায়গার দুর্বলতা একবারে চোখে পড়ার মতো। তাই  মিসরের বিপক্ষে ম্যাচের আগে বেশ কিছু বদল আনতে চলেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

টানা দ্বিতীয় শিরোপায় চোখ রেখে বিশ্বকাপে পা রাখে আর্জেন্টিনা। শুরুটাও তেমনই ছিল। তবে রাউন্ড অব ৩২-এ কেপভার্দে কিছু দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই পরের ম্যাচে মিসরকে হারিয়ে শক্তি সঞ্চয় করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। তাই শক্তি সঞ্চয়ে কৌশলে আনতে পারে কিছু পরিবর্তন। 

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বেশির ভাগ ম্যাচেই লেফট উইং থেকে শুরু করেছেন থিয়াগো আলমাদা। তবে আফ্রিকা দেশটির বিপক্ষে ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ফুটবলার। বরং পরিবর্তিত হিসেবে মাঠে নেমে মন জয় করে নিয়েছিলেন নিকো গঞ্জালেস। মনে করা হচ্ছে মিশরের ম্যাচে তাঁকেই সুযোগ দেওয়া হতে পারে।

অন্যদিকে আর্জেন্টিনার লেফট উইং-ব্যাক পজিশনে আসতে চলেছে বদল। 

জানা যায়, আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচে এই পজিশনে খেলানো হতে পারে নিকোলাস তাগলিয়াফিকোকে। এর পাশাপাশি মধ্য মাঠের ভরসা রড্রিগো দে পল কিছুতেই বল পায়ে কাজ করতে পারছেন না। মনে করা হচ্ছে আগামী ম্যাচে এই ফুটবলারকে বসিয়ে দিয়ে মাঠে নামানো হতে পারে লিয়ান্দ্রো পারাদেসকে।

উল্লেখ্য, মাত্র ৫ লক্ষ জনসংখ্যার একটা ছোট্ট দেশের সামনে গত ম্যাচে আর্জেন্টিনার রক্ষণের যা অবস্থা হয়েছিল। তা যথেষ্ট চিন্তায় রেখেছে প্রধান কোচ স্কালোনিকে। এদিন যেভাবে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে অতিরিক্ত মিটিটে নিয়ে যেতে বাধ্য করেছিল কেপ বাহিনী। যা বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে শক্তিশালী দলের সামনে বেশ সমস্যায় পড়তে পারে আর্জেন্টিনা।