• ই-পেপার

ইংল্যান্ডকে গুঁড়িয়ে বিশ্বকাপে সপ্তম মুকুট অস্ট্রেলিয়ার

দেখে নিন নরওয়ের বিপক্ষে কারা আছে ব্রাজিলের একাদশে

ক্রীড়া ডেস্ক
দেখে নিন নরওয়ের বিপক্ষে কারা আছে ব্রাজিলের একাদশে

জাপান ম্যাচের একাদশ ধরে রাখার শতভাগ উপায় ছিল না কার্লো আনচেলত্তির সামনে। চোটের বাধায় একটা পরিবর্তন আনতেই হতো ব্রাজিল বসকে। সেটাই করলেন, চোট নিয়ে ছিটকে যাওয়া লুকাস পাকেতার জায়গায় নরওয়ের বিপক্ষে সেলেসাওদের শুরুর একাদশে সুযোগ করে দিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে।

নরওয়ে বধের লক্ষ্যে আনচেলত্তির সাজানো ব্রাজিল একাদশের ত্রাতা হিসেবে পোস্টের নিচে যথারীতি থাকছেন আলিসন বেকার। রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পড়েছে দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস ও ডগলাস সান্তোসের কাঁধে।

মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্রুনো গিমারাইস ও অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে আজ যোগ দিচ্ছেন মার্তিনেল্লি। আর আক্রমণভাগে নরওয়ের রক্ষণদুর্গ কাঁপানোর গুরুভার থাকছে রায়ান, মাতেউস কুনিয়া এবং ছন্দে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের ওপর। তবে আজও একাদশে নেই ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র।

ব্রাজিলের একাদশ:

আলিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, ডগলাস সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

এক অনবদ্য রেকর্ডের দারপ্রান্তে মোহাম্মদ সালাহ

ক্রীড়া ডেস্ক
এক অনবদ্য রেকর্ডের দারপ্রান্তে মোহাম্মদ সালাহ

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় নিশ্চিত করে মিশর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে কষ্টার্জিত জয় তুলে নেয় ফারাওরা। জয়ে শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হবে মিশর। তাই রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচেও অধিনায়ক মোহাম্মদ সালাহ’র ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন কোচ হোসাম হাসান। 

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম 'ডায়ারিও ওলে'র প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে যদি এই মিশরীয় তারকা অসাধারণ কোনো পারফরম্যান্স করেন। তাহলে হয়তো নিজের কোচের করা একটি দুর্দান্ত রেকর্ডে ভাগ বসাতে পারেন। এমনকি তাকে ছাড়িয়েও যাওয়ার সুযোগ আছে ইজিপশিয়ান মেসির সামনে।

দেশের হয়ে এখন পর্যন্ত সালাহ ৬৮টি গোল করেছেন। মিশর জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তার আগে ৬৯ গোল করে রয়েছেন মিশনের তারকা কোচ হোসাম হাসান। কোচের রেকর্ড ছুঁতে মাত্র এক গোল দূরে।

এতে আর্জেন্টিনার বিপক্ষে একটি গোল করলে রেকর্ডটিতে যৌথভাবে অবস্থান করবেন সালাহ ও কোচ হোসাম। কিন্তু দুটি গোল করলে, অবশ্যই, সালাহ মিশরীয় ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নম্বরে উঠে যাবেন। দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এক  অনবদ্য রেকর্ডের দারপ্রান্তে এই মিশরীয় তারকা।

এটিই শেষ বিশ্বকাপ হতে পারে ৩৪ বছর বয়সী এই তারকার। লিভারপুলের হয়ে ৩শ’র বেশি গোল করা এই স্ট্রাইকার এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন।

আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশর মুখোমুখি হবে।

ভোজিনহার স্বপ্ন পূরণ করতে পারেন ডেভিড বেকহ্যাম

ক্রীড়া ডেস্ক
ভোজিনহার স্বপ্ন পূরণ করতে পারেন ডেভিড বেকহ্যাম

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন নবাগত দল কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের চার ম্যাচে দলের হয়ে অসাধারণভাবে সামলেছেন গোল পোস্ট। এতেই রাতারাতি তারকা বয়ে গেছেন এই গোলরক্ষক।  আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক অবিশ্বাস্য সেভ করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ৪০ বছর বয়সী এই আফ্রিকান গোলরক্ষক। অসাধারণ পারফরম্যান্সের পরই গুঞ্জন ওঠে যে মায়ামি তাকে ক্লাবে ভেড়াতে চাচ্ছে।

স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক 'মার্কা'র প্রতিবেদন অনুযায়ী, মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির গোলরক্ষক লাইন-আপ শক্তিশালী করতে ভোজিনহাকে দলে নেওয়ার কথা বিবেচনা করছেন ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যাম।

এদিকে ভোজিনহা ক্যারিয়ারজুড়ে বহুবার প্রকাশ করেছেন যে লিওনেল মেসির সাথে একই দলে খেলা তার জীবনের অন্যতম বড় স্বপ্ন। বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ের পর মাঠেই মেসি তাকে জড়িয়ে ধরে প্রশংসা করেন। 

মায়ামিতে আর্জেন্টিনা-কেপভার্দে ম্যাচের পরই তাকে ক্লাবে আনার গুঞ্জন আরো তীব্র হয়। বেকহ্যাম যদি এই চুক্তিটি সম্পন্ন করেন, তবে তা হবে ২০২৬ বিশ্বকাপের অন্যতম চমকপ্রদ ও আবেগঘন একটি দলবদল।

পর্তুগালের ক্লাব জিডি চাভেসের সঙ্গে ভোজিনহার চুক্তি গত ৩০ জুন, ২০২৬-এ শেষ হয়েছে। তিনি এখন একজন ‘ফ্রি এজেন্ট’। ফলে ইন্টার মায়ামিকে অন্য কোনো ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে না।

ফ্রি এজেন্ট হওয়ায় মেজর লিগ সকারের কঠোর স্যালারি ক্যাপ বা বেতন সীমার নিয়ম মেনে তাকে দলে নেওয়া ডেভিড বেকহ্যামের জন্য বেশ সহজ হবে। জল্পনা যদি সত্যিই হয় তাহলে এই গোলরক্ষককে ইন্টার মায়ামিতে মহাতারকা লিওনেল মেসির সঙ্গে দ্রুতই খেলতে দেখতে পাবে ফুটবল বিশ্ব।

শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
ছবি : ক্রিকইনফো

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। রবিবার (৫ জুলাই) স্থানীয় সময় সাড়ে ৩টায় ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি দলই কোন ম্যাচ হারেনি। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অজি প্রমীলারা। অস্ট্রেলিয়াকে এবারের বিশ্বকাপে কোনো একক তারকার ওপর ভরসা করে বসে থাকতে হয়নি। এলিস পেরি, বেথ মুনি, জর্জিয়া ওয়ারহ্যাম ও অ্যাশলি গার্ডনার সবাই দলের জন্য অবদান রেখেছেন প্রতিটি ম্যাচেই।

অন্যদিকে, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪০ রানে হারিয়ে ২০১৮ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দলের ওপেনার ড্যানি ওয়াট-হজ চলতি আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। বোলিংয়ে সোফি একলেস্টোন ও চার্লি ডিন রয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায়।

তবে শিরোপা জিততে হলে তাদের সবচেয়ে বড় বাধা অস্ট্রেলিয়াই। সব ছাপিয়ে এক জমজমাট লড়াইয়ে দেকতে চলেছে ক্রিকেট বিশ্ব। 

এদিকে অস্ট্রেলিয়া রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে, অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ড চাইছে দ্বিতীয়বারের মতে বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরতে।