• ই-পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে রিতা ওরার শো নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড

ভোজিনহার স্বপ্ন পূরণ করতে পারেন ডেভিড বেকহ্যাম

ক্রীড়া ডেস্ক
ভোজিনহার স্বপ্ন পূরণ করতে পারেন ডেভিড বেকহ্যাম

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন নবাগত দল কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের চার ম্যাচে দলের হয়ে অসাধারণভাবে সামলেছেন গোল পোস্ট। এতেই রাতারাতি তারকা বয়ে গেছেন এই গোলরক্ষক।  আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক অবিশ্বাস্য সেভ করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ৪০ বছর বয়সী এই আফ্রিকান গোলরক্ষক। অসাধারণ পারফরম্যান্সের পরই গুঞ্জন ওঠে যে মায়ামি তাকে ক্লাবে ভেড়াতে চাচ্ছে।

স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক 'মার্কা'র প্রতিবেদন অনুযায়ী, মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির গোলরক্ষক লাইন-আপ শক্তিশালী করতে ভোজিনহাকে দলে নেওয়ার কথা বিবেচনা করছেন ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যাম।

এদিকে ভোজিনহা ক্যারিয়ারজুড়ে বহুবার প্রকাশ করেছেন যে লিওনেল মেসির সাথে একই দলে খেলা তার জীবনের অন্যতম বড় স্বপ্ন। বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ের পর মাঠেই মেসি তাকে জড়িয়ে ধরে প্রশংসা করেন। 

মায়ামিতে আর্জেন্টিনা-কেপভার্দে ম্যাচের পরই তাকে ক্লাবে আনার গুঞ্জন আরো তীব্র হয়। বেকহ্যাম যদি এই চুক্তিটি সম্পন্ন করেন, তবে তা হবে ২০২৬ বিশ্বকাপের অন্যতম চমকপ্রদ ও আবেগঘন একটি দলবদল।

পর্তুগালের ক্লাব জিডি চাভেসের সঙ্গে ভোজিনহার চুক্তি গত ৩০ জুন, ২০২৬-এ শেষ হয়েছে। তিনি এখন একজন ‘ফ্রি এজেন্ট’। ফলে ইন্টার মায়ামিকে অন্য কোনো ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে না।

ফ্রি এজেন্ট হওয়ায় মেজর লিগ সকারের কঠোর স্যালারি ক্যাপ বা বেতন সীমার নিয়ম মেনে তাকে দলে নেওয়া ডেভিড বেকহ্যামের জন্য বেশ সহজ হবে। জল্পনা যদি সত্যিই হয় তাহলে এই গোলরক্ষককে ইন্টার মায়ামিতে মহাতারকা লিওনেল মেসির সঙ্গে দ্রুতই খেলতে দেখতে পাবে ফুটবল বিশ্ব।

শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
ছবি : ক্রিকইনফো

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। রবিবার (৫ জুলাই) স্থানীয় সময় সাড়ে ৩টায় ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি দলই কোন ম্যাচ হারেনি। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অজি প্রমীলারা। অস্ট্রেলিয়াকে এবারের বিশ্বকাপে কোনো একক তারকার ওপর ভরসা করে বসে থাকতে হয়নি। এলিস পেরি, বেথ মুনি, জর্জিয়া ওয়ারহ্যাম ও অ্যাশলি গার্ডনার সবাই দলের জন্য অবদান রেখেছেন প্রতিটি ম্যাচেই।

অন্যদিকে, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪০ রানে হারিয়ে ২০১৮ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দলের ওপেনার ড্যানি ওয়াট-হজ চলতি আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। বোলিংয়ে সোফি একলেস্টোন ও চার্লি ডিন রয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায়।

তবে শিরোপা জিততে হলে তাদের সবচেয়ে বড় বাধা অস্ট্রেলিয়াই। সব ছাপিয়ে এক জমজমাট লড়াইয়ে দেকতে চলেছে ক্রিকেট বিশ্ব। 

এদিকে অস্ট্রেলিয়া রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে, অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ড চাইছে দ্বিতীয়বারের মতে বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরতে।

উইম্বলডনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিওনতেককে হারিয়ে চমক ইয়ালার

ক্রীড়া ডেস্ক
উইম্বলডনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিওনতেককে হারিয়ে চমক ইয়ালার

উইম্বলডনে তৃতীয় রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সিওনতেককে হারিয়ে এক ঐতিহাসিক জয় পেয়েছেন ফিলিপাইনের আলেকজান্দ্রা ইয়ালা। পোল্যান্ডের টেনিস নারীকে ৭-৬ (১১-৯), ৬-২ স্কোরে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফিলিপাইনের ২১ বছর বয়সী এই টেনিস তারকা। অবিস্মরণীয় জয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই টেনিস নারী। জয়কে  উৎসর্গ করেন তাঁর শৈশব এবং বিশ্বের সেইসব সাধারণ মেয়েদের প্রতি, যারা বড় স্বপ্ন দেখার সাহস বুনছে।

ওপেন এরাতে প্রথম ফিলিপিনো খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ার পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এই আবেগময় মন্তব্যটি করেন তিনি।

জয়ের পর সাংবাদিকরা ইয়ালাকে যখন জিজ্ঞেস করা হয় এই জয়ের অনুভূতি কী? অশ্রুসিক্ত চোখে ইয়ালা বলেন, ‘স্কুল শেষে প্রতিদিন আমি আমার কুঁচকানো মোজা, আলো জ্বলা জুতো আর ফোলা ফোলা গাল নিয়ে অনুশীলন করতে যেতাম—সেই ছোট্ট আমার কাছে আজকের এই অর্জনই সবকিছু... এই জয় আমার দেশের মানুষ, আমার পরিবার এবং পৃথিবীর সেইসব ছোট্ট মেয়েদের জন্য, যারা কুঁচকানো মোজা পরে আর যাদের ফোলা ফোলা গাল রয়েছে।’

রাফা নাদাল টেনিস একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেছেন আলেকজান্দ্রা ইয়ালা। ৩ বছর আগে তাঁর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে স্বয়ং ইগা সিওনতেক উপস্থিত থেকে তরুণ খেলোয়াড়দের ভবিষ্যতের যেকোনো কাজে শতভাগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তিন বছর পর, সেই সিওনতেককেই উইম্বলডনের সেন্টার কোর্টে হারিয়ে ইয়ালা চমক সৃষ্টি করলেন।

এই অবিস্মরণীয় জয়ের পর পরবর্তী কোয়ার্টার ফাইনাল পর্বের লড়াইয়ে আলেকজান্দ্রা ইয়ালা ইতালির জ্যাসমিন পাওলিনির মুখোমুখি হবেন।

ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

ক্রীড়া ডেস্ক
ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব

বিশ্বকাপে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে জোর বিতর্ক। একের পর এক ফাউল, বাজে ট্যাকল, উত্তপ্ত বাক্যবিনিময়, সংঘর্ষ, এমনকী হাতাহাতি। শেষ ষোলোর ম্যাচে ফুটবলে যতটা না শিরোনামে আসছে তারচেয়েও বেশি শিরোনামে বিতর্ক। এমন পরিস্থিতি তৈরি হল যে প্যারাগুয়ের গোলরক্ষক ওর্ল্যান্ডো গিল ম্যাচ শেষে ফ্রান্স অধিনায়ক এমবাপ্পের  দিকে বল ছুড়ে মারলেন। এমনকী ম্যাচ শেষে গিলের সঙ্গে করমর্দনও করলেন না এমবাপ্পে।

গত শনিবার রাতে শেষ ষোলর ম্যাচে কঠিন পরীক্ষায় পড়ে ফ্রান্স। প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে বেশ কষ্ট করতে হয় দিদিয়ের দেশঁর দলকে। আগাগোড়া দাপট বজায় রাখলেও গোলের দেখা মিলল ৭০ মিনিটে গিয়ে। পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। শারীরিক ফুটবল ও আটসাঁট রক্ষণে প্যারাগুয়ে এতটাই বেগ দেয় ফ্রান্সকে যে ফরাসি ফুটবলাররা রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিলেন।

ম্যাচের শেষে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে সমর্থকদের দিকে তাকিয়ে জয়ের উচ্ছ্বাসে মেতেছে। ঠিক সেসময় প্যারাগুয়ের গোলরক্ষক ওর্ল্যান্ডো গিলকে দেখা যায় একটি বল এমবাপের দিকে ছুড়ে মারতে। 

কেন এমন করলেন তিনি? প্যারাগুয়ে গোলরক্ষক বলছেন, এমবাপে আমাকে রীতিমতো বিরক্ত করে দিয়েছিল। ম্যাচ শেষে আমি ওর সঙ্গে করমর্দন করতে চেয়েছিলাম কিন্তু ও আমাকে উপেক্ষা করে। তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল। তবে বিতর্কটা ওখানেই শেষ হয়েছে।

গিল যতই দাবি করুন বিতর্ক ওখানেই শেষ, ব্যাপারটা ওখানেই থামেনি। ফরাসি ফুটবলাররা পরে প্যারাগুয়েকে তোপ দেগেছেন। এমনকী ফিফাও বিষয়টি খতিয়ে দেখেছে বলে জানা গেছে।

এদিকে জিতলেও দলের পারফরম্যান্সে খুব একটা সন্তোষ প্রকাশ করতে পারেননি ফ্রান্সের কোচ-খেলোয়াড়রা।