• ই-পেপার

সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের

বিশ্বকাপের আগে চোটে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে চোটে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা
সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। কাফের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

শনিবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল দল জানায়, ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন বালের্দি। বিবৃতিতে লেখা হয়, ‘ডিফেন্ডার লিওনার্দো বালের্দি ডান পায়ের পেশিতে আঘাত পেয়েছেন এবং সে কারণে তিনি বিশ্বকাপে অংশ নেওয়া দলের সঙ্গে থাকতে পারবেন না।’

বিশ্বকাপের ঠিক আগে এই চোট আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

কেননা মূল একাদশের ক্রিস্তিয়ান রোমেরো এখনো সেরে না ওঠায় সাম্প্রতিক সময়ে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বালের্দি।

বালের্দি ছিটকে যাওয়ায় বিশ্বকাপের আগে অন্য কাউকে খুঁজতে হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে।

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা

ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা
আন্দ্রিভার এক হাতে ট্রফি আর অন্য হাতে প্রিয় কুকুরছানা। ছবি : রয়টার্স

মঞ্চটা প্রস্তুতই ছিল। এবারের নারী এককে যিনিই জিতবেন তিনিই হবেন ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি। সেই সুযোগটা লুফে নিলেন মিরা আন্দ্রিভা। ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি এখন তিনি।

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামও এটি। ফাইনালে প্রতিপক্ষ মায়া শোয়ালিনস্কাকে দাঁড়াতেই দেননি আন্দ্রিভা। সরাসরি ৬-৩, ৬-২ সেটে গেমে জয় পেয়েছেন রুশ টেনিসকন্যা। চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই হাঁটু গেড়ে বসে পড়েন ১৯ বছর বয়সী তারকা।

 

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ে একটা কীর্তি গড়েছেন আন্দ্রিভা। ১৯৯২ সালের পর সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে রোলা গারোয় শিরোপা জিতলেন তিনি। তার পূর্বসূরি মনিকা সেলেসে ১৯৯২ সালে ১৮ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় শিরোপা জিতেছিলেন।

কোহলির জায়গায় ভারতের ওয়ানডে দলে জয়সোয়াল

ক্রীড়া ডেস্ক
কোহলির জায়গায় ভারতের ওয়ানডে দলে জয়সোয়াল
বিরাট কোহলি ও যশস্বী জয়সোয়াল। ছবি: এএফপি

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ভারতীয় দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন বিরাট কোহলি। কিংবদন্তি এই ব্যাটারের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি ওপেনার যশস্বী জয়সোয়াল। 

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কোহলি। এই টুর্নামেন্টে খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার আজ নিশ্চিত করেন, আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না কোহলি। তারকা ব্যাটারের ফেরার দিনক্ষণ এখনো জানা নেই আগরকারের। তবে তিনি আশাবাদী, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে। সিরিজটি শুরু হবে ১৪ জুলাই। 

টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। ভারতের হয়ে এখন শুধু ওয়ানডে খেলেন তিনি। সর্বশেষ তাকে দেশের জার্সিতে দেখা গেছে গত জানুয়ারিতে; নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া সিরিজে। ওই সিরিজে ৮০ গড় ও ১০৫.২৬ স্ট্রাইক রেটে ২৪০ রান করেন তিনি। আইপিএলে এবার ৫৬.২৫ গড় ও ১৬৫.৮৪ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করেন কোহলি। 

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় জয়সোয়ালের। এই সংস্করণে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ১১৬ রানের ইনিংস।

ভারত-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু ১৩ জুন। আজ থেকে চণ্ডীগড়ে দুই দলের একমাত্র টেস্ট শুরু হয়েছে। 

সাফ চ্যাম্পিয়নশিপ

হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক
হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
ফাইনালে ভারতের কাছে হারার পর হতাশ মারিয়া-ঋতুপর্ণারা। ছবি : মীর ফরিদ, গোয়া থেকে

এবার আর হলো না। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে পারল না বাংলাদেশ। ভারতের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ায় হ্যাটট্রিক ট্রফি জয়ের স্বপ্নও ভেস্তে গেছে মেয়েদের।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়ে কামব্যাক করলেও, দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে পিছিয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভারতের হয়ে গোলটি করেন পেয়ারি জাজা। 

তবে ম্যাচে ফিরতি খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে ঠান্ডা মাথায় বাঁ পায়ে ফিনিংশিং করেন ঋতুপর্ণা চাকমা। তাতে ১-১ সমতায় দুই দল বিরতিতে যায়।

কিন্তু বিরতি শেষ হতেই আবার পিছিয়ে পড়ে বাংলাদেশ। রেফারির বাঁশি বাজার প্রথম মিনিটেই গোল পায় ভারত। প্রথম গোলদাতা জাজার ক্রস থেকে হেডে গোলটি করেন ম্যাচসেরা সানফিদা। ম্যাচে ফিরতে মরিয়া হওয়া বাংলাদেশ সুযোগ তৈরি করলেও সমতায় আর ফিরতে পারেনি। 

উল্টো ম্যাচের শেষ দিকে ৮২ মিনিটে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। রক্ষণভাগের সুযোগটা কাজে লাগান লিয়ান্ডা কম। পরে আর ফেরা হয়নি মারিয়া মান্দা-আফঈদা খন্দকারদের। ২০২২ ও ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারালেও এবার আরেক স্বাগতিক ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।