• ই-পেপার

আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে যোগ দিল বাংলাদেশ

বাংলাদেশ প্রতিদিনের নতুন সম্পাদক লোটন একরাম

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রতিদিনের নতুন সম্পাদক লোটন একরাম
জ্যেষ্ঠ সাংবাদিক লোটন একরাম। ছবি : সংগৃহীত

দেশের সর্বাধিক প্রচারিত ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিনের’ সম্পাদক হিসেবে যোগদান করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক লোটন একরাম। রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজের তিনি সম্পাদক ছিলেন।

একই অনুষ্ঠানে বিদায়ী সম্পাদক প্রবীণ সাংবাদিক আবু তাহেরকে বাংলাদেশ প্রতিদিন আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানায়।

এ সময় বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন জনগণের পছন্দের তালিকায় দীর্ঘ সময় শীর্ষে রয়েছে। আগের নেতৃত্বের মতো নতুন নেতৃত্বেও পত্রিকাটি আধুনিকতার ছোঁয়ায় শীর্ষ অবস্থান ধরে রাখবে বলে আশা করি।’

দায়িত্ব গ্রহণ করে নতুন সম্পাদক লোটন একরাম বলেন, বাংলাদেশ প্রতিদিনের দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিকরা এই পত্রিকাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রিন্ট মিডিয়ার খবরের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ প্রতিদিন।

বিদায়ী সম্পাদক আবু তাহের তার বক্তব্যে দীর্ঘদিনের কর্মক্ষেত্রে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সম্পাদক লোটন একরাম দীর্ঘ তিন দশক সাংবাদিকতা করছেন। ডিবিসি নিউজ ছাড়াও সমকাল, যুগান্তর ও দৈনিক আজকের কাগজে তিনি অনেক সাড়াজাগানো রাজনৈতিক প্রতিবেদন করেছেন। একজন নির্মোহ সাংবাদিক হিসেবে পরিচিত লোটন একরাম ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সী বাড়ির সন্তান।

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : আব্দুর রহমানেল মাছউদ

অনলাইন ডেস্ক
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : আব্দুর রহমানেল মাছউদ
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির ফল উৎসবে কথা বলছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। তাই এ বিষয়ে সরকারের সঙ্গে লিখিত-অলিখিত আলোচনা ছাড়া এখন স্পষ্ট ঘোষণা দেওয়া ইসির জন্য যৌক্তিক হবে না। তবে আমরা অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এক্ষেত্রে অক্টোবরে নির্বাচন হলে তার ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ফল উৎসবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘স্থানীয় সরকারের সীমানা নির্ধারণ ও সীমানা সংক্রান্ত জটিলতা সমাধানের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করতে হবে। বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দিয়ে বলবো দ্রুত সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করার জন্য।’ স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠান শূন্য আছে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ খালি পড়ে আছে। তবে একটা নির্বাচন আরেকটা নির্বাচনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ‘পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা পরিষদে পদাধিকার বলে সদস্য হন। তাই পৌরসভা ও ইউপি নির্বাচন না হলে উপজেলা পরিষদ গঠন করা যায় না, তাই এটা পরে করতে হবে। তবে সিটি করপোরেশন আলাদা।’

কোন নির্বাচনে আগে হবে, এ বিষয়ে  নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ‘নির্বাচন হয়ে যাবে। সব প্রতিষ্ঠান খালি আছে। আইনের বাধ্যবাধকতাও রয়েছে। এখন সব নির্বাচন একত্রে আসছে, তাই আইনের বাধ্যবাধকতা পালন ওইভাবে সম্ভব হবে না। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের জানিয়েছি, যাতে নির্দিষ্ট সময়ে সব নির্বাচন সুষ্ঠভাবে সম্প্রদান করতে পারি। এক্ষেত্রে কোন নির্বাচন আগে হবে, সে সিদ্ধান্ত দিতে পারছি না। তবে এটা বুঝতে পারেন ইউপি ও পৌরসভা থেকে নির্বাচন শুরু হওয়া বাস্তবক্ষেত্রে অধিক যৌক্তিক। অন্যদিকে সিটি করপোরেশনতো প্রশাসক দিয়ে চলছে বলেন তিনি।

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি শুরু করেছে ইসি বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার মাছউদ।

তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি শুরু করেছি। পেছানো যায়, কিন্তু আগানো অসম্ভব। যেহেতু বহুলোকের সংশ্লিষ্টতা রয়েছে। অক্টোবরে নির্বাচন হবে, এমন মানসিক প্রস্তুতি নিয়ে অন্য সব প্রস্তুতি গ্রহণ করছে ইসি ‘

প্রধানমন্ত্রী দুপুরে ১০০ টাকার খাবার খান : মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী দুপুরে ১০০ টাকার খাবার খান : মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরবেলা ১০০ টাকার খাবার খান। ১০০ টাকায় সখীপুরেও খাবার পাওয়া যাবে না। আমরা সবাই ১০০ টাকার খাবার খাই দুপুরবেলা।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তন শুরু করে দিয়েছেন। পাঁচ বছরে তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, পরিবেশব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সব ব্যবস্থাকে একটি পর্যায়ে নিয়ে আসতে চান। দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হবে।’

আজ সোমবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সখীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘আমি বলব না ৫ বছরে তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। তিনি যদি আরো কিছু সময় পান, তাহলে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে নিয়ে যাবেন।’

ইতিবাচক পরিবর্তনের আশা ব্যক্ত করে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘প্রধানমন্ত্রী দুপুরবেলা ১০০ টাকার খাবার খান। ১০০ টাকায় সখীপুরেও খাবার পাওয়া যাবে না। আমরা সবাই ১০০ টাকার খাবার খাই দুপুরবেলা। প্রধানমন্ত্রী সকাল পৌনে ৯টায় অফিসে আসেন। শুনেছেন? শোনেননি। আমরা মন্ত্রীরা প্রত্যেক দিন পৌনে ৯টায় অফিসে যাই। আমার দপ্তরে কোনো দিন সাড়ে ৮টা বা পৌনে ৯টায় গেলেও দেখবেন আমি হাজির। অর্থাৎ পরিবর্তনটা শুরু হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রাইমারি শিক্ষাব্যবস্থায় স্বাধীনতার পরে যে ধস নেমেছে, সেই ধস থেকে আপনারা এই শিক্ষাব্যবস্থাকে বের করে নিয়ে আসুন। আপনাদের কাছে জাতির অনেক প্রত্যাশা।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুসহ আরো অনেকে।

পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে প্রত্যাহার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহা. রায়হান কাওছারকে প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (৬ জুলাই) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এসংক্রান্ত একটি আদেশও জারি করা হয়েছে।

এদিকে আরেক আদেশে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

আজ সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।