• ই-পেপার

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

‘ভইরা-দে’ কিশোর গ্যাং‌ গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
‘ভইরা-দে’ কিশোর গ্যাং‌ গ্রুপের সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য মো. পারভেজকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ।

তাকে আজ ভোরে মিরপুর-১২ এর ৫ নং অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল।

নুরাঙ্গীর নাহিদ জানান, পল্লবী থানার এক মামলায় কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের সক্রিয় সদস্য পারভেজের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়া তার বিরুদ্ধে পল্লবী এবং মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, অভিযুক্ত স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক
যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, অভিযুক্ত স্বামী পলাতক
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের বড়বাগে যৌতুকের দাবিতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ শিফা আক্তার (১৯) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, দাবি করা যৌতুকের বাকি টাকা ও স্বর্ণালংকার না পেয়ে গত ২৪ জুন রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শিফার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী সোহেল।

জানা গেছে, নিহত শিফা আক্তার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নওগা গ্রামের ঝালমুড়ি বিক্রেতা জাহাঙ্গীর আলমের মেয়ে। আট মাস আগে একই উপজেলার বাসিন্দা এবং পেশায় পোশাকশ্রমিক সোহেলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা মিরপুরের বড়বাগ আসমত গার্মেন্টসের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। শিফাও স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, আগুনে শিফার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

নিহতের বাবা জাহাঙ্গীর আলম বলেন, বিয়ের সময় সোহেলের দাবি অনুযায়ী পাঁচ ভরি সোনা ও কিছু নগদ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তার দাবি ছিল ছয় ভরি সোনা ও নগদ দুই লাখ টাকা। দাবিকৃত বাকি সোনা ও টাকা দিতে না পারায় প্রায়ই শিফাকে নির্যাতন করত সোহেল। সবশেষ গত ২৪ জুন রাতে কাজ থেকে ফেরার পথে শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

‘ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে জামায়াত’

অনলাইন ডেস্ক
‘ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে জামায়াত’

রাজধানীর গুলিস্তানে অবস্থিত ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে জামায়াতে ইসলামীর কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমিতির পরিচালক রবিউল ইসলাম রুবেল এই অভিযোগ তুলেছেন।

রবিবার (৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রবিউল ইসলাম রুবেল বলেন, ‘এই ফুলবাড়িয়া নগরপ্লাজা মার্কেট দীর্ঘদিন থেকে জামায়াত অবৈধভাবে দখলদারিত্ব করে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।’

তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে যারা ওখানে যাতায়াত করতাম, এগুলোর প্রতিবাদ করতাম। তারা মবের ভয় দেখিয়ে আমাদের চুপ করিয়ে রাখত। সাধারণ ব্যবসায়ীদেরও ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত।’

এই ব্যবসায়ী নেতা বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে সমবায়ের লোকজন আইন-শৃঙ্খলা বাহিনীর লোক নিয়ে এসে মার্কেট তাদের নিয়ন্ত্রণে নেয়। জামায়াত এটা থেকে বিতাড়িত হওয়ার পরে সংঘবদ্ধ হয়ে আবার পাল্টা মার্কেট দখল করতে আসছে। তারা বিএনপির লোকজনের ওপর আক্রমণ করেছে এবং সাধারণ ব্যবসায়ীদের ওপর আক্রমণ করেছে।’

ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ৭৪ আরোহী

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ৭৪ আরোহী
সংগৃহীত ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে থাকা অবস্থায় একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকায় জরুরি অবতরণ করেছে এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ মডেলের একটি উড়োজাহাজ। রবিবার (৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭৪ জনই অক্ষত রয়েছেন।

জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে উড়োজাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছু সময় পরই পাইলট ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি না নিয়ে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ সম্পন্ন করেন।

জরুরি অবতরণের পরপরই সব যাত্রীকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা সম্পূর্ণ সুস্থ এবং শঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে, গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ওই যাত্রীদের জন্য তাৎক্ষণিকভাবে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কি কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।