• ই-পেপার

রাজধানীর মাদরাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষরিত জার্সি, দেখতে ভক্তদের ভিড়

অনলাইন ডেস্ক
জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষরিত জার্সি, দেখতে ভক্তদের ভিড়
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। এই স্মারকটি দেখতে প্রতিদিনই জাদুঘরে ভিড় করছেন শত শত দর্শনার্থী। 

শুধু মেসি নয়, জার্সিতে জুলিয়ান আলভারেজ এবং এনজো ফার্নান্দেজের অটোগ্রাফও রয়েছে। প্রত্যেকে তারা ২০২২ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন। জার্সিটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জাদুঘরের নির্ধারিত প্রদর্শনীকক্ষে বিশেষভাবে বাঁধাই করা ফ্রেমে সংরক্ষণ করা হয়েছে জার্সিটি। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা জার্সিটির সামনে ছবি তুলছেন, স্মৃতিচারণা করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। অনেকের কাছে এটি বিশ্ব ফুটবলের ইতিহাসের একটি মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে।

জার্সিটির ফ্রেমে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের লোগোও দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) রিজিওনাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। 

জাদুঘর সূত্রে জানা গেছে, প্রতিদিন বিভিন্ন বয়সী দর্শনার্থীরা মেসির স্বাক্ষরিত এই জার্সি দেখতে আসছেন। বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীদের মধ্যে এ প্রদর্শনী ঘিরে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এটিকে বাংলাদেশে ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় প্রদর্শনীগুলোর একটি হিসেবে অভিহিত করছেন।

বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ব্যবহৃত ও স্বাক্ষরিত স্মারক বিশ্বজুড়েই ভক্তদের কাছে বিশেষ মূল্য বহন করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শিত এই স্বাক্ষরিত আর্জেন্টিনার জার্সিও ফুটবলপ্রেমীদের জন্য হয়ে উঠেছে অন্যতম আকর্ষণের কেন্দ্র।


 

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ২৩ জন, ওয়ায়ী বিভাগে ৩২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ৯৫ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ১৩৭ জন রয়েছেন। ‎অভিযানকালে তাদের হেফাজত থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংচা কাগজ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ঔষধ, ১৪টি মোবাইল, ১ জন ভিকটিম ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

‎ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকায় আজ যেমন থাকবে আবহাওয়া

অনলাইন ডেস্ক
ঢাকায় আজ যেমন থাকবে আবহাওয়া

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেট যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক রবিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

 
যেসব এলাকার দোকানপাট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।