• ই-পেপার

ফেনীতে ফের বন্যার আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ সদস্যের

সুনামগঞ্জ প্রতিনিনিধি
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ সদস্যের
ফাইল ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই গ্রামের নূরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং ছেলে ফরহাদ শাহ (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নূরুল আমিন ও তার ছেলে ফরহাদ গ্রামে একটি মুদি দোকান পরিচালনা করতেন। সোমবার দোকান সংস্কারের কাজ চলাকালে দোকানে নেওয়ার জন্য একটি টিন বহন করার সময় সেটি পাশের ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তারে স্পর্শ করলে বাবা-ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে আসেন নূরুল আমিনের স্ত্রী ফাতেমা আক্তার। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একই পরিবারের তিনজনের মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনও এ দুর্ঘটনার জন্য দায়ী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।’

নবীনগরে সওজের অভিযানে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগরে সওজের অভিযানে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দুই পাশে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। সোমবার (৬ জুলাই) দিনব্যাপী উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে পুনরায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। এ ছাড়া অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, স্থাপনাগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। আগে একাধিকবার নোটিশ ও মাইকিং করে এসব অবৈধ দখলদারকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে বিধি অনুযায়ী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিনের নেতৃত্বে, উপজেলার সহকারী কমিশনা ভূমি আবু মোছা, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান ও শতাধিক পুলিশ সদস্যদের সহযোগিতায় এই একই জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানঘর উচ্ছেদ করা হয়েছিল।

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও ছেলে মৃত্যুর ঘটনা ঘটছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার বিকেল ৬টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর-ধাওয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন নুরুল আমিন (৬০) তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও ছেলে ফাহাদ মিয়া (৩৮)।

স্থানীয়রা জানায়, সোমবার নুরুল আমিনের বাড়ি মেরামত করছিলেন। বিকেলে পল্লী বিদ্যুতের মেইন লাইন ছিড়ে বাড়ির ওপরে পড়ে। আর বাড়িটি টিনের হওয়ায় বিদ্যুতায়িত হয়। কিন্তু বিষয়টি জানত না তারা। প্রথমে ছেলে ফাহাদ বাড়ির টিনে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন, তাকে বাঁচাতে গিয়ে মা তাকে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের দুজনকে বাঁচাতে গিয়ে নুরুল আমিন তাদের ধরলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে।

খরব পেয়ে ঘটনাস্থলে বিশ্বম্ভরপুর থানা পুলিশ গিয়েছে বলে জানিয়েছেন ওসি শাহিন মিয়া। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একেই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মো. হারুণ নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (৫ জুলাই) রাতে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৬ জুলাই) বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত হারুণ পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিসনাদীর ভিটিপাড়া এলাকার অলিউল্লাহর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় জীবিকার উদ্দেশে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হারুণ। রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সোমবার সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় মাইকিং করে তার খোঁজ করতে থাকেন।

বিকেলে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি হারুণের বলে শনাক্ত করেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে দুর্বৃত্তরা হারুণকে ছুরিকাঘাত করে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে গেছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।