• ই-পেপার

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেমের ইন্তেকাল, উপাচার্যের শোক

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। রবিবার (৫ জুলাই) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের স্বাক্ষরিত বার্তায় এ শোক প্রকাশ হয়।

এদিকে আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সাদা দলের শোকবার্তায় বলা হয়, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও জাতীয় জ্ঞানচর্চায় অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশ এক বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বুদ্ধিজীবীকে হারাল।

মৃত্যুকালে তিনি সহধর্মিণী, একমাত্র কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকবার্তায় সাদা দল তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানায়।

সাদা দলের নেতারা বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের চিন্তা, গবেষণা ও শিক্ষাবিষয়ক অবদান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার তারিখ ঘোষণা

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের ২০২৭ সালের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৮ হিজরি/২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী বছরের ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।

রবিবার (৫ জুলাই) কওমি মাদরাসাভিত্তিক কেন্দ্রীয় শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এর আগে গতকাল শনিবার (৪ জুলাই) বোর্ডের সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, ১২/১৩ শাবান ১৪৪৮ হিজরি, ২১ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) পরীক্ষা শুরু হয়ে ২৩/২৪ শাবান ১৪৪৮ হিজরি, ১ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার) শেষ হবে।

পরীক্ষার মধ্যে ২২ জানুয়ারি ও ২৯ জানুয়ারি ২০২৭, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

পরীক্ষার নিবন্ধনের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা শিগগিরই পৃথকভাবে ঘোষণা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 
 

জুলাই থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট কার্যকর

নিজস্ব প্রতিবেদক
জুলাই থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট কার্যকর

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জুলাই থেকেই ইনক্রিমেন্ট পাবেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাউশি জানিয়েছে, ইতিমধ্যে ইনক্রিমেন্ট যুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এমপিওভুক্ত জনবলের জুলাই-২০২৬-এর ইনক্রিমেন্ট যুক্ত করাসহ অন্যান্য কাজ শেষ করে অঞ্চল থেকে অনুমোদিত এমপিও আবেদন ডান করা হবে। তাই জুলাই ২০২৬ মাসের অনুমোদিত অনলাইন এমপিও ফাইল ডান হতে কয়েক দিন বিলম্ব হতে পারে।

এ বিষয়ে শিক্ষক-কর্মচারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন মো. জহির উদ্দিন।

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক
মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

রবিবার (৫ জুলাই) কিংবা আগামীকাল সোমবার এর অনুমোদন দিতে পারেন শিক্ষামন্ত্রী। এরপর দুই-একদিনের মধ্যেই বেতন পাবেন শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট) মোহাম্মদ মাহমুদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তিন-চার দিনের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা বেতন পেয়ে যাবেন।

তিনি বলেন, আজ কিংবা আগামীকাল ফাইল অনুমোদন দিতে পারেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে হয়তো দুদিন সময় লাগতে পারে।’ 

এ কর্মকর্তা বলেন, ইতিমধ্যে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের পার্সিয়াল বেতন দেওয়া হয়েছে। ৩৮ হাজারের মতো শিক্ষক-কর্মচারী বেতন পেয়েছেন। অন্যরা তিন-চার দিনের মধ্যেই পেয়ে যাবেন।