শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র ও ট্রেজারি বিল চালুর সিদ্ধান্ত
- সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের শুরুতেই নতুন এই সঞ্চয়পত্র ও ট্রেজারি বিল বাজারে আসতে পারে
- স্থানীয় ঋণের বড় অংশ আসে ট্রেজারি বিল থেকে
- সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিলের সুদহার বেড়ে যাওয়ায় সরকারের সুদ ব্যয়ও বেড়েছে
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

জর্জেস এলহেডেরি, প্রধান নির্বাহী কর্মকর্তা, এইচএসবিসি

এআইয়ের ব্যাপক ব্যবহার শুরু হলেও ব্যাংকের কাছে মানবকর্মীর গুরুত্ব থাকবে বলে মন্তব্য করেছেন এইচএসবিসির সিইও জর্জেস এলহেডেরি। তিনি বলেন, ‘মানুষের বিচার-বিবেচনায় আমি ভরসা করি। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি মানুষের ওপরই ভরসা করব। জবাবদিহির দায়ভারও তাদের ওপরেই চাপাব।’ সম্প্রতি অনেকগুলো ব্যাংক কর্মী ছাঁটাই করে বড় পরিসরে এআই দিয়ে কাজ চালানোর ঘোষণা দেওয়ার জেরে তিনি এসব কথা বলেন।
৫০০ নারী খেলোয়াড়কে প্রশিক্ষণ দেবে ব্র্যাক ব্যাংক

নারী হকি উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণে চলতি বছরের জন্য আরো দুই কোটি টাকা বিনিয়োগের অঙ্গীকার করেছে ব্র্যাক ব্যাংক। পাঁচ শর বেশি নারী খেলোয়াড়কে প্রশিক্ষণ দিতে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে নতুন করে ব্যাংকটি অংশীদারি চুক্তি করেছে।
এই বিনিয়োগের মাধ্যমে বছরব্যাপী একটি সমন্বিত উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে। এর আওতায় প্রতিভা খুঁজে বের করা, খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের নারী হকি খেলোয়াড় তৈরির জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা হবে। এর আগে অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৫ আয়োজনে প্রায় এক কোটি টাকা সহায়তা দিয়েছিল ব্র্যাক ব্যাংক।

