আমি মনে করি না আমাদের খুব দর্শনীয় বিশ্বকাপ গেছে, তবে ভালো করেছি আমরা। আমার মনে হয় না এখানেই সব শেষ। আমি বিশ্বাস করি, নতুন এক চক্রের শুরু এখান থেকে। -ব্রাজিল কোচ, কার্লো আনচেলোত্তি
আমি এটা বিশ্বাসই করতে পারছি না, কারণ এমনটা এই জীবনে কখনো স্বপ্নেও ভাবিনি। আমি শুধু নরওয়ের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছি, সত্যি বলতে ব্রাজিলকে হারানোর আশাও করিনি। -নরওয়ে ফরোয়ার্ড, আর্লিং হালান্ড
বিশ্বকাপ জয় বিশেষ কিছু। তবে এটিই কোনো খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার বোঝার মাপকাঠি নয়। ইতিহাসের অনেক সেরা খেলোয়াড়ই বিশ্বকাপ জেতেননি। নেইমারের সেরা অবস্থান অনেক আগেই তৈরি হয়েছে। -ব্রাজিলের সাবেক ডিফেন্ডার, রবার্তো কার্লোস
যদি কোনো দলের হৃদয়ে বিশ্বাস থেকে থাকে, তবে সেটি এই দল। তারা শুধু নিজেদের প্রবল ইচ্ছাশক্তি দিয়েই এটি (জয়) করে দেখিয়েছে। বলার মতো কোনো ভাষা নেই, আমরা কত প্রতিকূলতা কাটিয়ে উঠেছি। -ইংল্যান্ড কোচ, টমাস টুখেল
আমি অনেক গর্ব নিয়েই চলে যাচ্ছি। এই খেলোয়াড়রা আমাকে খুবই সন্তুষ্ট করেছে, তাদেরও মাথা উঁচুই রাখা উচিত। কারণ আমরা দলগত ঐক্য এবং নিজস্ব পরিচয় ফিরিয়ে আনতে পেরেছি। -মেক্সিকো কোচ, হাভিয়ের আগিরে
আমি জানি না বিশ্বকাপের সূচি কিভাবে তৈরি করা হয়। আমরা প্রথমে ছয় দিন সময় পেয়েছিলাম, আর এখন পেলাম সাড়ে তিন দিন। যখন বিশ্রামের সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই আপনি সবচেয়ে কম সময় পাচ্ছেন। -আর্জেন্টিনা কোচ, লিওনেল স্কালোনি