• ই-পেপার

২৭তম বিসিএসের আরো ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশি ট্রাভেল পারমিটে ফেরত

অনলাইন ডেস্ক
ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশি ট্রাভেল পারমিটে ফেরত
সংগৃহীত ছবি

ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রবিবার (৫ জুলাই) রাতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্টে ফেরত দেওয়া হয়।

‘রাইটস যশোর’ ও ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে দুটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। ফেরত আসাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তারা ভারতে দেড় বছর থেকে সাত বছর পর্যন্ত কারাভোগ করেছেন।

এদিকে রাত সাড়ে ৮টায় শূন্যরেখায় বাংলাদেশিদের হস্তান্তর প্রক্রিয়ার সময় বেনাপোল ও হরিদাসপুর সীমান্তের বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ এবং বেসরকারি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ৫০ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থাগুলো তাদের গ্রহণ করবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসাদের আইনি সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের জন্য মানবাধিকার সংস্থা 'জাস্টিস অ্যান্ড কেয়ার' ও 'রাইটস যশোর'-এর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, ফেরত আসা বাংলাদেশিদের অভাব-অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা হয়েছিল। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। ভারতের মানবাধিকার সংস্থাগুলো সেখান থেকে তাদের মুক্ত করে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরত আসেন। ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তাসহ কর্মসংস্থান তৈরিতে কাজ করবে মানবাধিকার সংগঠনগুলো।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর

রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, যোগ দিলেন বিভিন্ন কর্মসূচিতে

অনলাইন ডেস্ক
রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, যোগ দিলেন বিভিন্ন কর্মসূচিতে

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী পালিত ‘আমেরিকা সপ্তাহ’র অংশ হিসেবে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রবিবার (৫ জুলাই) সফরের শুরুতে তিনি অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের (এএফসিপি) সহায়তায়প্রাপ্ত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন।

5

পরে রাষ্ট্রদূত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রোবটিক্স, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা নিয়ে আলোচনা করেন।

এ দিন বিকেলে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মার্কিন সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ড এবং রাজশাহীর স্থানীয় গম্ভীরা শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন।

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অনলাইন ডেস্ক
পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, ডিআইজি মোল্যা নজরুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), ডিআইজি মো. সাইফুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, ডিআইজি এস. এম. মোস্তাক আহমেদ খানসহ অন্যান্যরা।

সোমবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক
সোমবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সংগৃহীত ছবি

লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় সোমবার (৬ জুলাই) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রবিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন এলাকা : হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া, ইকুরিয়া।

জাজিরা ফিডারের আওতাধীন এলাকা : স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার।

লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।