• ই-পেপার

নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি

শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
সংগৃহীত ছবি

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজানো এবং ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সংঘটনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

আজ শনিবার (১৩ জুন) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ৯টায় শুরু হওয়া এই মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদক
মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়
ছবি : কালের কণ্ঠ

প্রবীণদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রবীণ সেবা পদক ২০২৫’ পেয়েছেন সমাজকর্মী ও লেখক জ্যোতি চট্টোপাধ্যায়। শনিবার (১৩ জুন) রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার সহধর্মিনী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের হাতে শুভেচ্ছা স্মারক ও মানপত্র তুলে দেন জুরি বোর্ডের প্রধান ও কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদী। প্রবীণ সেবা পদক প্রদান ও বিশ্ব প্রবীণ নির্যান সচেতনতা দিবসের এ অনুষ্ঠানটি আয়োজন করে গান্ধী আশ্রম ট্রাস্ট। এটি বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্বশাসিত সংস্থা, যা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে।

গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত সাহসী হোন, আত্মবিশ্বাসের সঙ্গে বার্ধক্য বরণ করুন’ শীর্ষক এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রবীণ সংগঠনের সঙ্গে যুক্ত শতাধিক প্রবীণ অংশ নেন। গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন এ আয়োজনের সমন্বয়ক ও প্রবীণ বিষয়ক লেখক-সংগঠক হাসান আলী।

জুরি বোর্ডের প্রধান ও অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক ফারুক মেহেদী বলেন, ‘সমাজ ও রাষ্ট্র গঠনে প্রবীণদের অবদান অপরিসীম। তাঁদের অভিজ্ঞতা ও নেতৃত্ব নতুন প্রজন্মকে পথ দেখায়।’ তিনি আরও বলেন, ‘প্রবীণদের অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়া সমাজের দায়িত্ব।’

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ প্রদানের উদ্যোগকে তিনি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, এর মাধ্যমে সমাজের আলোকিত মানুষদের স্বীকৃতি তাদের কাজের স্পৃহা বাড়িয়ে দেবে এবং সমাজে ভালো কাজের প্রসার ঘটবে।

অনুষ্ঠানে জ্যোতি চট্টোপাধ্যায়ের ওপর মানপত্র পাঠ করেন গত বছরের এ পদক জয়ী হাসিনা মজুমদার চুমকি। জানা যায়, পদক জয়ী জ্যোতি চট্টোপাধ্যায় ১৯৫৩ সালে সাতক্ষীরার বিষ্ণুপুর গ্রামে জন্ম নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৮৭ সাল থেকে গণসাহায্য সংস্থার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হয়ে বর্তমানে আইআইডিতে কর্মরত রয়েছেন। প্রবীণদের অধিকার ও কল্যাণে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করার পাশাপাশি তিনি এ বিষয়ে তিন শতাধিক প্রবন্ধ ও বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।

গান্ধী আশ্রম ট্রাস্টের প্রতিনিধিরা জানান, আইন মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠানটি ১৯৪৬ সালে মহাত্মা গান্ধীর স্মৃতি ও তাঁর শান্তি-সমপ্রীতির আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ট্রাস্টটি প্রায় দুই লাখ পরিবারের সঙ্গে কাজ করছে এবং উপকূলীয় ও দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা ও চক্ষু শিবির পরিচালনা করছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও ট্রাস্টের সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস বলেন, ‘প্রবীণদের প্রতি শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক, আর্থিক ও সামাজিক অবহেলাও এক ধরনের নির্যাতন। এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রবীণদের অধিকার প্রতিষ্ঠাই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের প্রতি সম্মান, পারিবারিক দায়িত্ববোধ এবং তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহা নবকুমার উপস্থিত ছিলেন ।

রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর ধানমণ্ডি ও বাড্ডায় পৃথক দুটি ঘটনায় ভবন থেকে লাফিয়ে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ধানমণ্ডিতে আসমা আক্তার (৩০) ও বাড্ডায় মোছা. মনিকা আক্তার (২৭)। শনিবার (১৩ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ধানমণ্ডি থানার উপপরিদর্শক তুলি মন্ডল জানান, শুক্রবার (১২ জুন) বিকেল ৩টার দিকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের অষ্টম তলার ৮১৩ নম্বর কেবিনের বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়েন আসমা আক্তার। জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই তুলি মন্ডল বলেন, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে নিহতের বোন রেশমি আক্তার অভিযোগ করে বলেন, তিন বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে শাফিউল্লাহর সঙ্গে আসমার বিয়ে হয়। শাফিউল্লাহর আগের ঘরে স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি আসমা জানতেন না। বিয়ের পর থেকেই আসমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা হতো।

রেশমি আরো জানান, তিন দিন আগে পেটব্যথা নিয়ে শাফিউল্লাহ ওই হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। বিকেলে হাসপাতালের অষ্টম তলার কেবিনে আসমা ও তার স্বামী দুজনেই ছিলেন। স্বজনদের অভিযোগ, স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে শাফিউল্লাহ আসমাকে ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। নিহত আসমা আক্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি গ্রামের শাফিউল্লাহর স্ত্রী। তার বাবার নাম মুক্তার হোসেন। তিনি আড়াই বছর বয়সী এক কন্যাসন্তানের জননী ছিলেন।

অপরদিকে, বাড্ডা থানার আফতাবনগরের একটি ভবন থেকে লাফিয়ে পড়ে মোছা. মনিকা আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আফতাবনগরের ই-ব্লকের ২ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাড্ডা থানার উপপরিদর্শক ফাতেমা সিদ্দিকা সোমা জানান, পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মানসিক হতাশা থেকে শুক্রবার বিকেলে ওই আটতলা ভবন থেকে লাফিয়ে পড়েন মনিকা। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছিল।

নিহতের চাচাতো ভাই আমিরুল ইসলাম জানান, মনিকা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার আগের দিন তার স্বামী গ্রামের বাড়িতে জমিজমাসংক্রান্ত বিষয়ে যান। মনিকার স্বামী ওই ভবনের কেয়ারটেকার হিসেবে কর্মরত এবং তারা ওই ভবনের নিচতলায় পরিবারসহ থাকতেন।

নিহত মনিকা আক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার রামপুরা সরকারপাড়া গ্রামের মহির উদ্দিনের মেয়ে। তার স্বামীর নাম লিটন মিয়া। তিনি এক সন্তানের জননী ছিলেন।

পরিবেশ সুরক্ষা ও পৃথিবীকে বাঁচাতে ব্যতিক্রমী আয়োজন ‘রান ফর আর্থ’

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সুরক্ষা ও পৃথিবীকে বাঁচাতে ব্যতিক্রমী আয়োজন ‘রান ফর আর্থ’

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে তরুণদের সংগঠন ‘ব্রাইটার্স’-এর উদ্যোগে আয়োজিত হলো জলবায়ু সচেতনতামূলক বিশেষ ম্যারাথন ‘রান ফর আর্থ’। জলবায়ু সুরক্ষা, দূষণ প্রতিরোধ ও টেকসই নগর গড়ার দাবিতে আয়োজিত সাড়ে ৭ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথনে অংশগ্রহণ করেন ৩০০ জন তরুণ, জলবায়ুকর্মী ও সাধারণ নাগরিক।

শনিবার (১৩ জুন) এই ম্যারাথনের আয়োজন করা হয়। এটি শুধু একটি দৌড় নয়; বরং এটি তরুণ প্রজন্মের একটি সম্মিলিত ঘোষণা যে, তারা পৃথিবীকে রক্ষার জন্য কাজ করতে, নেতৃত্ব দিতে এবং ইতিবাচক পরিবর্তন আনতে প্রস্তুত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ, অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ ও ক্লাইমেট রেজিলিয়েন্স লিড নাজমুল আহসানসহ অনেকেই।

তরুণদের এই উদ্যোগের প্রশংসা করে মোহাম্মদ এজাজ বলেন, পরিবেশ নিয়ে পৃথিবীকে বাঁচাতে এমন ব্যতিক্রমী উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শহর ও পরিবেশ বাঁচাতে হলে তরুণদের এভাবে এগিয়ে আসতে হবে। এমন উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, পরিবেশ ও পৃথিবী বাঁচাতে উদ্যোগী হবে।

আয়োজনের মূল উদ্দেশ্য তুলে ধরে ব্রাইটার্সের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান সিয়াম বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রথাগত সচেতনতামূলক প্রচারণার বাইরে গিয়ে বাস্তবমুখী ও অংশগ্রহণমূলক অভিজ্ঞতার মাধ্যমে সম্প্রদায়কে সম্পৃক্ত করা। এক বা দুই জন এই পৃথিবীকে তীব্র তাপদাহ, বন্যা, খরা, সাইক্লোনের মতো দুর্যোগ, জ্বালানি অনিশ্চয়তা থেকে বাঁচাতে পারবে না। সেজন্য সবাইকে উদ্যোগী হওয়ার বার্তা দিতেই এই আয়োজন করা হয়। এর মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ স্থানগুলো রক্ষায় জোর দিয়ে শহরের ইকোসিস্টেম পুনরুদ্ধারের জন্য সম্মিলিত কণ্ঠস্বর তুলে ধরা হয়।