• ই-পেপার

জেল আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অনলাইন ডেস্ক
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
সংগৃহীত ছবি

গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। নিরাপত্তাজনিত কারণে গুরুত্বপূর্ণ এ সাক্ষীর পরিচয় গোপন রাখা হয়েছে।

রবিবার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

আজ গুরুত্বপূর্ণ একজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। গত ৩ জুন এ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এ মামলায় ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ চারজন জবানবন্দি দিয়েছেন। 

এর আগে, গত ২১ জানুয়ারি এ সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়। 

বর্তমানে মামলার ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন। গ্রেপ্তাররা হলেন—র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

পলাতকরা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র‍্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

অনলাইন ডেস্ক
আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
জাইমা রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১২ জুন) মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের এই পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

জাইমা রহমান ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই।
আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

জানা গেছে, এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

তিন ধাপের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। 

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

অনলাইন ডেস্ক
বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১
সংগৃহীত ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ)পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯২০১ জন পরীক্ষার্থী। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই সংক্রান্ত ফলাফল প্রকাশিত হয়।

এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন।  

মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। 

একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি, থানায় মামলা

সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভবনে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ভবনটির নিচ তলা ও দুই তলার জানালার থাইগ্লাস খুলে একটি অংশ নিয়ে গেছে বলে জানা গেছে।

ভবনটির পেছনেই সোহরাওয়ার্দী উদ্যান। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন কালের কণ্ঠকে বলেন, “বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১টার দিকে নিরাপত্তারক্ষীরা ভবনটির পেছন দিক থেকে শব্দ শুনতে পায়। তখন তারা নিরাপত্তার দায়িত্বে থাকা টিউটি পুলিশকে ডেকে আনে। গিয়ে দেখে নিচ তলার এবং দুতলার জানালার থাইগ্লাস খোলা। উপস্থিতি টের পেয়ে থাইগ্লাসের একটি অংশ ফেলে রেখে আরেকটি অংশ নিয়ে চোরেরা পালিয়ে যায়।”

সঙ্গে সঙ্গে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে জানানো হলে তিনি মামলা করার নির্দেশ দেন। আজ শুক্রবার সকালে শাহবাগ থানায় মামলা করা হয় বলে জানান প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন।

তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অনেকেই ঘটনাটিকে ছিঁচকে চোরের কাজ বলে মনে করছেন।