• ই-পেপার

বিদ্যুৎহীন জাপান গার্ডেন সিটি

তিন হাজারের বেশি পরিবার ভোগান্তিতে

কালিহাতীতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি
কালিহাতীতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ গেটসংলগ্ন পাভেল মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্যে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থেকে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, আপনারা আপনাদের কাজের মধ্য দিয়েই হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ।

 

চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা

নিজস্ব প্রতিবেদক
চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা

অযৌক্তিকভাবে চাকরিচ্যুতি এবং বৈষম্যের শিকার ১৬২ জন সেনা সদস্য এবার পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ সুবিধা। একই প্রক্রিয়ায় রয়েছেন আরো অন্তত ৫০০ জন। গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৈষম্যের শিকার এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির অভিযোগ এনে ১৩ শতাধিক সৈনিক পর্যায়ের বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সেনা সদস্য চাকরি ফিরে পাওয়া অথবা ভূতাপেক্ষ পদোন্নতি ও সুযোগ সুবিধার জন্য আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে গঠিত পর্ষদ কয়েক ধাপের যাচাই-বাছাই সম্পন্ন করে প্রায় ৮৫০টি আবেদনকে যৌক্তিক হিসেবে নির্ধারণ করে। সেখান থেকে পর্যালোচনা পর্ষদ বা কমিটি প্রথম ধাপে প্রায় ৩৫০ জনের আবেদন যাচাই করে প্রায় ১৬২ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি বা সুযোগ-সুবিধা দেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন করেছে।

 

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞিপ্ততে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে উভয় দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

 

বিপিএসএর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
বিপিএসএর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৩ মে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। এতে তৎকালীন মোসলেহ উদ্দিন আহমেদ সভাপতি এবং শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবার সেই কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১০ জন সহসভাপতি, সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ছয়জন সহসাংগঠনিক সম্পাদক, অর্থ, দপ্তর, আইন, আন্ত সার্ভিস সমন্বয়, প্রচার, প্রকাশনা, স্বাস্থ্য, গবেষণা ও উন্নয়ন, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া, সাংস্কৃতিক, মহিলাবিষয়ক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং আপ্যায়ন সম্পাদকসহ সংশ্লিষ্ট সহসম্পাদকের পদ রাখা হয়েছে। এ ছাড়া কমিটিতে ৯৭ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।