• ই-পেপার

টিভি হাইলাইটস

বিশ্বাস বনাম সরদার

অন্তর্জাল

নাথিং টু লুজ

নাথিং টু লুজ
‘নাথিং টু লুজ’ ছবির দৃশ্য

নেটফ্লিক্সে গতকাল এসেছে ফরাসি ছবি নাথিং টু লুজ। বহু বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় জেড। শেষ পর্যন্ত ভ্রূণ ধার করে মা হওয়ার স্বপ্ন পূরণ করে সে। সন্তানের জন্মের সময় জেড  সিঙ্গেল মাদার হয়ে পড়ে। এরই মধ্যে জানা যায়, তার সদ্যোজাত ছেলে বিরল ধরনের লিউকেমিয়ায় আক্রান্ত। মাতৃত্বের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায় জেডের। এই চরিত্রে অভিনয় করেছেন বেলজিয়ান কৌতুক অভিনেত্রী নাওয়েল মাদানি। ছবিটির সহপরিচালকও তিনি।

চলচ্চিত্র

আসলাম ভাই

আসলাম ভাই
‘আসলাম ভাই’ ছবিতে মান্না

অভিনয়ে মান্না, জনা, কাজী হায়াৎ, মিশা সওদাগর। পরিচালনা ইস্পাহানী আরিফ জাহান। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : আসলাম ছোটবেলা থেকেই প্রতিবাদী স্বভাবের। অন্যায়-অনিয়ম সহ্য করে না। গরিব-দুঃখীদের কাছে সে প্রিয় আসলাম ভাই। এলাকার মাঠ দখল করতে এসে আসলামের হাতে খুন হয় সন্ত্রাসী বিশুর ছোট ভাই। আসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশু।

টিভি হাইলাইটস

টক্সিক কলোনাইজেশন

টক্সিক কলোনাইজেশন

আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের সময় ফ্রান্স কিভাবে তাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের কার্যক্রম গোপন রেখেছিল এবং সেই ভয়াবহতার ক্ষত কিভাবে আজও আলজেরিয়া ও দেশটির মানুষের মনে গভীর দাগ হয়ে রয়ে গেছেএসব নিয়ে আল জাজিরার তথ্যচিত্র আলজেরিয়া : টক্সিক কলোনাইজেশন : স্কেয়ারড লিগাসি, দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

আরো খবর

আরো খবর

ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে গতকাল প্রকাশ করা হয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত বায়োপিকের প্রথম ঝলক। ছবিতে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। ফার্স্ট লুকে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্য পুনর্নিমাণ করতে দেখা যায় রাজকুমার রাওকে।

কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি টক্সিক-এর প্রথম গান প্রকাশিত হয়েছে গতকাল। এরপর থেকে ফের সমালোচনায় পড়েছে ছবিটি। গানটিতে যশ ও কিয়ারা আদভানির রোমান্টিক রসায়ন, আবেগঘন মুহূর্ত এবং একাধিক ঘনিষ্ঠ দৃশ্য শুরু করেছে নতুন বিতর্ক।