২৩ পেরিয়ে আজ ২৪ বছরে পা রেখেছে এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলটি। সকাল ৬টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রবাসে এনটিভি ও গৌরবের ২৪’। সকাল ৮টায় সরাসরি গানের অনুষ্ঠান ‘জন্মদিনে গানে গানে এনটিভি’। উপস্থাপনা নাহিদা আফরোজ সুমী। গাইবেন কণ্ঠশিল্পী লুইপা ও সাব্বির। সকাল ১০টা ১৫ মিনিটে ‘অর্জনে অগ্রগতিতে এনটিভি’। দুপুর ১২টা ৩০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন ‘আজ আমাদের আনন্দের দিন’। দুপুর ১টা ২০ মিনিটে ইসলামী অনুষ্ঠান ‘আনন্দ আলোয়’। দুপুর ২টা ৩০ মিনিটে সরাসরি অনুষ্ঠান ‘গণমাধ্যম ও এনটিভির ২৪ বছরে পদার্পণ’। উপস্থাপনায় মাহমুদুর রহমান মান্না। অংশ নেবেন গীতি আরা নাসরিন, মাহমুদুর রহমান, আবদুল হাই শিকদার, শাহীদুজ্জামান সেলিম ও আশরাফ কায়সার। বিকেল ৫টা ২৫ মিনিটে জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রয়েছে মালয়েশিয়ায় ধারণকৃত বিশেষ অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াংকার উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, জেফার, অভিনেত্রী পূজা চেরী, তমা মির্জা। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ ‘আনন্দ আড্ডা’। উপস্থাপনায় মৌসুমী মৌ। অনুষ্ঠানে অতিথি হয়েছেন অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। রাত ১১টা ২০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে আঁখি আলমগীরের একক সংগীতানুষ্ঠান ‘গান হোক উৎসব আয়োজনে’। উপস্থাপনায় ফেরদৌস বাপ্পী।