• ই-পেপার

টিভি হাইলাইটস

চব্বিশে পা-জন্মদিনে এনটিভির আয়োজন

অন্তর্জাল

ইসাকাপাটনম

ইসাকাপাটনম
‘ইসাকাপাটনম’ সিরিজের পোস্টার

অ্যামাজন প্রাইম ভিডিওতে গতকাল এসেছে তেলুগু অ্যাকশন থ্রিলার সিরিজটি। নব্বইয়ের দশকের কাল্পনিক বন্দরনগরী ইসাকাপাটনমকে পটভূমি করে নির্মিত সাত পর্বের সিরিজটি। তিনজন মানুষের গল্প তুলে ধরা হয়েছে, যাদের জীবন একসময় একই বিন্দুতে এসে মিলিত হয়। তাদের লক্ষ্য শহরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নাইডু কে পরাস্ত করা।

চলচ্চিত্র

খেয়া ঘাটের মাঝি

খেয়া ঘাটের মাঝি
‘খেয়া ঘাটের মাঝি’ ছবিতে শাবনূর

অভিনয়ে শাবনূর, ফেরদৌস, আলমগীর, ববিতা। পরিচালনা আরিফ মাহমুদ। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : শহরে পড়াশোনা করে সাগর। তার বাবা ফুলপুর গ্রামের প্রধান। শহর থেকে গ্রামে ফেরার পথে খেয়া পার হতে গিয়ে সাগর দেখা পায় নদীর। সে খেয়া ঘাটের মাঝি। নদীর সরলতায় মুগ্ধ সাগর প্রেমে পড়ে তার। তবে সাগরের বাবা রাজা সাহেব এই সম্পর্ক মানতে চায় না। কারণ নদীর মায়ের সঙ্গে রাজা সাহেবের পুরনো হিসাব রয়ে গেছে।

আমেরিকায় স্টেডিয়াম কিনেছেন শাহরুখ

আমেরিকায় স্টেডিয়াম কিনেছেন শাহরুখ
শাহরুখ খান

চলচ্চিত্রের পাশাপাশি খেলাধুলার প্রতিও ভীষণ দুর্বল শাহরুখ খান। ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্স-এর অন্যতম মালিক তিনি। প্রতিষ্ঠানটি এবার ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে। প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে মেজর লিগ ক্রিকেটের [এমএলসি] প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে স্টেডিয়ামটি।

 

অল্প কথায়

শিল্পী সমিতির নির্বাচন আজ

শিল্পী সমিতির নির্বাচন আজ

আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন [বিএফডিসি] প্রাঙ্গণে সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ। প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই এফডিসিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত প্রচার-প্রচারণা, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং নানা প্রতিশ্রুতিতে মুখর ছিল চলচ্চিত্রাঙ্গন। বুধবার (১ জুলাই) ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। এদিন পৃথকভাবে নিজেদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান আয়োজন করে প্রতিদ্বন্দ্বী দুই পরিষদ। দুপুরে বিএফডিসিতে প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে শিবা শানু-জয় চৌধুরী পরিষদ। রাতে একটি ক্লাবে প্যানেল পরিচিতি অনুষ্ঠান করেন আরমান-মুক্তি পরিষদ। দুই প্যানেলই সাধারণ শিল্পীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।