অরভিন্দ শ্রিনিবাস : প্রধান নির্বাহী কর্মকর্তা, পারপ্লেক্সিটি
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স (এসইএল) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর

এমটিবি : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স (এসইএল) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এতে স্বাক্ষর করেন এমটিবির ডিএমডি ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. শাফকাত হোসেন এবং এসইএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল। এ সময় এমটিবির ইভিপি ও রিটেইল বিজনেসের প্রধান তাহসিন শহীদ এবং এসইএলের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ আব্দুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের শাখা ও উপশাখার মাধ্যমে সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন

কমিউনিটি ব্যাংক : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের শাখা ও উপশাখার মাধ্যমে সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ উপলক্ষে হওয়া চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী এবং বিআরইবির পরিচালক, আর্থিক মনিটরিং (উত্তরাঞ্চল) মো. মাসুদ পারভেজ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

