• ই-পেপার

১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

  • মে মাসে বেড়ে ৯.৪২%

উক্তি

উক্তি

বিজিবি সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ পুশ ইন বা অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তুতি ম্যাচে জয়ী আর্জেন্টিনা-ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক
প্রস্তুতি ম্যাচে জয়ী আর্জেন্টিনা-ব্রাজিল
বিশ্বকাপ শুরুর আগে গতকাল প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে গতকালই শেষ প্রস্তুতি ম্যাচ ছিল ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মিসরকে ২-১ গোলে হারিয়ে প্রস্তুতি পর্বটা বেশ ভালোভাবেই সেরেছে। অন্যদিকে বড় মঞ্চে নামার আগে গতকাল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে হওয়া ম্যাচটিতে ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো গিমারেস ও এন্দ্রিক। মিসরের একমাত্র গোলটি করেন মোস্তফা জিকো। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সেই ধারাবাহিকতায় প্রথমার্ধের আট মিনিটের সময় এগিয়ে যায় সেলেসাওরা। মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলে বল কেড়ে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ব্রুনো গিমারেস। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র চার মিনিট পরই ব্রাজিলের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে মিসর। গোল হজম করে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ইগর থিয়াগো গোলের সুযোগ পেলেও মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইরকে পরাস্ত করতে পারেননি।

প্রস্তুতি ম্যাচে জয়ী আর্জেন্টিনা-ব্রাজিলবিরতির পর একাদশে আটটি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাঁর এই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বদলি হিসেবে নেমে গোল করেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। রাফিনিয়ার দুর্দান্ত প্রচেষ্টায় তৈরি হওয়া সুযোগ থেকে সহজ ফিনিশিংয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপ বাছাই পর্বে টানা ছয় ম্যাচ গোলশূন্য ছিলেন এন্দ্রিক। এই গোল নিশ্চিতভাবে তাঁকে আত্মবিশ্বাস দেবে। এই ম্যাচেও মাঠে নামা হয়নি নেইমারের। তাঁর ফিটনেস এই মুহূর্তে দলটির চিন্তার কারণ।

নেইমারের মতো টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে আর্জেন্টিনার জয়ের ম্যাচে দলে ছিলেন না লিওনেল মেসি। চোট নিয়ে অস্বস্তি থাকার কারণে অবশ্য তাঁর না খেলার আভাস আগে থেকেই ছিল। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে। বিশ্বকাপের আগে দলকে ছন্দে ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। প্রথমার্ধে হন্ডুরাসকে প্রায় নিজেদের অর্ধেই আটকে রাখে আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথম বড় সুযোগটি আসে জিওভানি লো সেলসোর সৌজন্যে। তাঁর দূরপাল্লার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। সেই আক্রমণ থেকেই আসে প্রথম গোলের সুযোগ। ম্যাচের ৩৭ মিনিটের সময় নিকোলাস তাগলিয়াফিকো বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো ও নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে মাঠে নামানো হয় রদ্রিগো ডি পল ও ফাকুন্দো মেদিনাকে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে। মার্তিনেজের ব্যাকহিল পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। বিশ্বকাপের আগে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আইসল্যান্ড।

সড়ক-রেল-নৌমন্ত্রী

ধানমণ্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটির প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
ধানমণ্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটির প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ
শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজধানী ঢাকার ধানমণ্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে ধানমণ্ডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হকার কার্যক্রম নিয়ন্ত্রণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরো গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে গতকাল রবিবার অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএসসিসির অঞ্চল-১-এর আওতাধীন বিষয়াবলি নিয়ে ধানমণ্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে এই গণশুনানির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

গণশুনানিতে অঞ্চল-১-এর অন্তর্ভুক্ত ধানমণ্ডি, নিউমার্কেট, কলাবাগান ও শাহবাগসহ সংলগ্ন এলাকার নাগরিক, সুধীসমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। ওই সময় নাগরিকরা বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, জনস্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাঁদের মতামত, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নাগরিক সেবা নিশ্চিতকরণে সরকার জনগণের অংশীদারভিত্তিক জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে চায়, যার প্রকৃষ্ট উদাহরণ ডিএসসিসির এই গণশুনানি। নগর ব্যবস্থাপনায় সরকার, সিটি করপোরেশন এবং জনগণ, সবারই নিজ নিজ দায়িত্ব রয়েছে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, কোরবানির বর্জ্য অপসারণসহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদেরও নিয়ম মেনে চলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব নয়।

ধানমণ্ডি লেকের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, লেকটিকে আরো নান্দনিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এখানে কোনো ধরনের বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন করা হবে না।

হকার ব্যবস্থাপনা ও শৃঙ্খলা প্রসঙ্গে প্রশাসক বলেন, নির্ধারিত স্থানে হকারদের ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখার বিষয়ে তাঁদের সচেতন করা হবে, যেন সিটি করপোরেশন সহজে তা অপসারণ করতে পারে। তিনি আরো জানান, নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা শহরের রিকশাচালক ও হকারদের নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যথাযথ নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া কেউ ঢাকা শহরে এসে তাৎক্ষণিকভাবে হকারি বা রিকশা চালানোর সুযোগ পাবে না।

জামায়াত আমির

জনগণের অধিকার রক্ষায় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবে বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক
জনগণের অধিকার রক্ষায় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবে বিরোধী দল
শফিকুর রহমান

জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধী দল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

গতকাল রবিবার সকালে বাজেট অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধী দলের সংসদ সদস্যদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিরোধী দলের অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে আজ (রবিবার) থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিরোধী দল বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

বৈঠকে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান, অগ্রাধিকার ও কৌশলগত বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। সংসদে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা ও প্রয়োজনের প্রতিফলন ঘটাতে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিরোধী দলের নেতারা বলেন, জাতীয় বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে তুলে ধরা হবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে গঠনমূলক পরামর্শ দেওয়া হবে।