• ই-পেপার

বেলুচিস্তানে সংঘর্ষ ৩০ জন নিহত

তীব্র গরমে মক্কা ও মদিনায় বিশেষ সতর্কতা জারি

কালের কণ্ঠ ডেস্ক
তীব্র গরমে মক্কা ও মদিনায় বিশেষ সতর্কতা জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, ধূলিঝড় ও বজ্রবৃষ্টি এবং মক্কা ও মদিনা অঞ্চলের কিছু অংশে দিনের বেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনায় নতুন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এমতাবস্থায় বাসিন্দা ও ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী, মক্কা ও মদিনার পাশাপাশি আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল-কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং নাজরানের কিছু এলাকায় ধুলা ও বালুবাহী প্রবল বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি দৈনন্দিন চলাচলেও বিঘ্ন ঘটতে পারে। এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও আবহাওয়া অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। সূত্র : অ্যারাব নিউজ

 

চীনের গানসু প্রদেশে ভূমিধস, নিহত ২১

কালের কণ্ঠ ডেস্ক
চীনের গানসু প্রদেশে ভূমিধস, নিহত ২১

চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ঝড় ও ভারি বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সকাল নাগাদ প্রদেশটির লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রদেশটির তানচাং কাউন্টির একটি উপত্যকায় ভূমিধসের ঘটনায় ৩৩ জন আটকা পড়ে। তাদের বেশির ভাগই স্থানীয় বাসিন্দা এবং একটি সরকারি বন খামারের শ্রমিক। সেখানে উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে গতকাল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে। এদিকে টাইফুন মাইসাকে দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিখোঁজ হয়েছে আরো ১১ জন। প্রায় এক লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র : দ্য ইনডিপেন্ডেন্ট

 

ন্যাটোর শীর্ষ সম্মেলন

ন্যাটোর শীর্ষ সম্মেলন
তুরস্কের আংকারায় গতকাল ন্যাটোর শীর্ষ সম্মেলনের এক ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : রয়টার্স

পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

কালের কণ্ঠ ডেস্ক
পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে করাচি যাওয়ার পথে পাকিস্তানের কে২ এয়ারওয়েজের মালবাহী বোয়িং ৭৩৭-৪০০ উড়োজাহাজটি নিখোঁজ হয়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের ওপর রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মালবাহী উড়োজাহাজটি। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর পর করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে উড়োজাহাজটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফ্লাইটের সময় পাইলট একটি নেভিগেশন (পথনির্দেশক) সমস্যার কথা জানিয়েছিলেন এবং এরিয়া কন্ট্রোল সেন্টারের কাছে (এসিসি) সহায়তা চেয়েছিলেন।

কে২ এয়ারওয়েজ করাচিভিত্তিক একটি বেসরকারি উড়োজাহাজ সংস্থা। সরকার থেকে এয়ারলাইনস চার্টার লাইসেন্স পাওয়ার পর ২০১৮ সালের মে মাসে এই উড়োজাহাজ সংস্থা প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, উড়োজাহাজে পাঁচজন ক্রু ছিলেন। শারজাহ থেকে করাচিগামী কে২ এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ পাকিস্তান কার্গো ফ্লাইটটি রাত ৯টা ১৮ মিনিটে নেভিগেশনাল সিস্টেমে সমস্যার কথা জানিয়েছিল। এরপরই করাচি এরিয়া কন্ট্রোল সেন্টার (এসিসি) তাত্ক্ষণিকভাবে তাদের নির্দেশনা দেয়। সূত্র : ডন