• ই-পেপার

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বরখাস্ত

রাখে আল্লাহ, মারে কে

অনলাইন ডেস্ক
রাখে আল্লাহ, মারে কে
প্রতীকী ছবি

সন্তান সবচেয়ে নিরাপদ তার মায়ের কোলে। কিন্তু সেই মা-ই যখন জীবনের ওপর আগ্রহ হারিয়ে ফেলেন, তখন শিশুর জীবন ঝুঁকিতে পড়ে যায়। মা চেয়েছিলেন মেয়েকে নিয়ে মরতে। হয়তো ভেবেছিলেন, তিনি না থাকলে কে তার সন্তানকে দেখে রাখবে। তার চেয়ে মেয়েকে নিয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু আড়ালে হেসেছিলেন সৃষ্টিকর্তা। 

৩৭ বছর বয়সী ইশা সাহু ৬ মাস বয়সী মেয়ে বাণীকে নিয়ে ছয়তলা ভবন থেকে লাফ দিয়েছিলেন। ঘটনাস্থলেই ইশা মারা গেছেন। তবে অলৌকিকভাবে বেঁচে গেছে তার মেয়ে।

পুলিশ জানিয়েছে, মাটিতে পড়ার আগে শিশুটি নিরাপত্তার জন্য দেওয়া বেড়ায় ধাক্কা খায়। সেই ধাক্কাই শিশুটিকে নিরাপদ রেখেছে। তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ছোটখাটো আঘাত পেলেও শিশুটির বিপদ কেটে গেছে।

ভারতের হায়দরাবাদের মিয়াপুর এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটে। ইশা সাহু তার পরিবার নিয়ে কমপ্লেক্সের ৬ তলার একটি ফ্ল্যাটে থাকতেন।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে ৩টা ৪৫ মিনিটে ইশা যখন তার কন্যাকে নিয়ে লাফ দেন, তখন পরিবারের অন্য সদস্যরা বাসাতেই ছিলেন। ১১ বছরের বিবাহিত জীবনে ইশা দুই কন্যাসন্তানের জন্ম দেন। ৮ বছর বয়সী বড় মেয়ের নাম বিঁথি। মধ্যপ্রদেশ থেকে আসা ইশা এবং তার স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পুলিশ সূত্রের খবর, ছোট মেয়ে বাণীর জন্মের পর থেকেই ইশা তীব্র অনিদ্রা, উদ্বেগ এবং প্রসব-পরবর্তী বিষণ্নতায় ভুগছিলেন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় মিয়াপুর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা
রয়টার্স ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হন বলে দাবি করে তেহরান। তার মৃত্যু ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটায়। কারণ তিনি তিন দশকেরও বেশি সময় দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জানাজার কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষ অংশ নিতে পারেন। তেহরান থেকে মাশহাদ পর্যন্ত কয়েকদিনব্যাপী শোকানুষ্ঠান, ধর্মীয় সমাবেশ এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে।

মাশহাদ শহরটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। সেখানে ইমাম রেজার পবিত্র মাজার অবস্থিত, যা শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান।

গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭৩ হাজার

অনলাইন ডেস্ক
গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭৩ হাজার
রয়টার্স ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত বছরের অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ৯৮৩ জন নিহত এবং ৩ হাজার ১২২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৯৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩০ জনেরও বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলমান সংঘাতের কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা মারাত্মক চাপে রয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং জ্বালানির সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

‘ইরানিরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না’

অনলাইন ডেস্ক
‘ইরানিরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না’
সংগৃহীত ছবি

ইরানিরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই। তিনি বলেন, ‘এই অবিশ্বাসের পেছনে রয়েছে ঐতিহাসিক ঘটনা ও বাস্তব অভিজ্ঞতা।’

বার্তা সংস্থা আলজাজিরা বলছে, গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা।

তিনি দাবি করেন, চলমান যুদ্ধে ইরান শত্রুদের নেতৃত্বকে নির্মূল করতে এবং আগ্রাসীদের শক্তি ভেঙে দিতে সফল হয়েছে।

মোহসেনি এজেই বর্তমান যুদ্ধের শুরুতে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের প্রথম দিন, ২৮ ফেব্রুয়ারি, নিহত হওয়ার পর এই পরিষদ তেহরানের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে।

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বরখাস্ত | কালের কণ্ঠ