বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সাথে কেপ ভার্দে ড্র করে নকআউট নিশ্চিত করে। এই ঐতিহাসিক অর্জনের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রক্টনে বসবাসরত বৃহত্তম কেপ ভার্দিয়ান সম্প্রদায়ের শত শত মানুষ রাস্তায় নেমে উল্লাস শুরু করেন। পরবর্তীতে এই আনন্দ উদযাপন হাঙ্গামায় রূপ নেয় এবং একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধ হয়। ব্রক্টন শহরের মেইন স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের সংযোগস্থলে এই ঘটনা ঘটে।
মার্কিন টেলিভিশন এবিসির প্রতিবেদনে বলা হয় ম্যাসাচুসেটসের পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বিশ্বকাপের একটি ম্যাচের পর শত শত মানুষ আনন্দ উদ্যাপনই জড়ো হয়,পরে তা হাঙ্গামায় রূপ নিলে পরবর্তী গোলাগুলিতে অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
ব্রকটন পুলিশ বিভাগ জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) মধ্যরাতের কিছুক্ষণ আগে তারা গোলাগুলির একাধিক খবর পেয়েছে।
গুলিবিদ্ধ চারজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে।






