• ই-পেপার

হেনরির বোলিং তোপে বড় হার ইংল্যান্ডের

অস্ট্রিয়ার ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আর্জেন্টিনা, মাতল বারবিকিউ পার্টিতে

ক্রীড়া ডেস্ক
অস্ট্রিয়ার ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আর্জেন্টিনা, মাতল বারবিকিউ পার্টিতে
সংগৃহীত ছবি

বিশ্বকাপে প্রথম ম্যাচে দারুণ জয়ে শুরু করে আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করে দলের মহাতারকা লিওনেল মেসি। দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরি থেকেও ফিট হয়ে ফিরছেন দলের গুরুত্বপূর্ণ কয়েকজন তারকা। এতে ফুরফুরে মেজাজে রয়েছে মেসিবাহিনী। 

ডালাসে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টি আয়োজন করেছে আলবিসেলেস্তেরা। সেই অনুষ্ঠানে বাজপাখি নামে পরিচিত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে অনেক উৎফুল্ল দেখা গেছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা ভিডিও এমনটি দেখা যায়। ভিডিওতে দেখা যায়, বারবিকিউ করার সময় নাচতে দেখা গেছে এমি মার্তিনেসকে। বাকিদের সঙ্গে মজাও করছেন তিনি।

জুলিয়ানো সিমিওনে ও এক্সেকুয়েল পালাসিওসকে বারবিকিউ খেতে দেখা গেছে। লাউতারো মার্তিনেস মোবাইলে কী যেন দেখাচ্ছিলেন সতীর্থদের।

কিভাবে একটা বারবিকিউ পার্টি আয়োজন করা হয়, সেটা দেখা গেছে ভিডিওতে। বড় টুর্নামেন্টে অংশ নিলে আর্জেন্টিনা সাধারণত বেস ক্যাম্পে ‘আসাদো’ (আর্জেন্টাইন বারবিকিউ) আয়োজন করে থাকে। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঐতিহ্যবাহী এই বারবিকিউ পার্টি আয়োজন করেছে টিম ম্যানেজমেন্ট।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে শুরু হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ। রেকর্ডের বরপুত্র নামে পরিচিত মেসিকে হাতছানি দিচ্ছে অসংখ্য রেকর্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডালাসেই খেলবে আর্জেন্টিনা। ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে জর্দান-অস্ট্রিয়া ম্যাচ।

ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করা ‘ভুল’—স্পেন কোচ

ক্রীড়া ডেস্ক
ইয়ামালকে মেসির সঙ্গে তুলনা করা ‘ভুল’—স্পেন কোচ

বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে শুরুটা ভালো হয়নি ম্পেনের। তারকাকচিত দল নিয়েও গ্রুপের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ায় লা রোজারা। এতেই তরুণ প্রতিভাবান খেলোয়াড় লামিন ইয়ামালকে প্রথম থেকে খেলাতে চাপ বাড়ে স্পেনের কোচ দে লা ফুয়েন্তের ওপর। তবে সমালোচনা এবং খেলোয়াড়ের শতভাগ ফিট রেখে নিজের কৌশল অটুট তিনি।

সংবাদ সম্মেলনে স্প্যানিশ তরুণ তারকাকে লিওনেল মেসি এবং দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করে এক প্রশ্নে কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, লামিন ইয়ামালকে লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করাটা ‘ভুল’। যা এই প্রতিভাবান তরুণের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। 

তবে তাকে বার্সেলোনার তারকা মাইকেলেঞ্জেলো এবং সালভাদর দালির মতো ‘প্রতিভাবান’দের পাশে রাখা যেতে পারে বলে যোগ করেন তিনি।

আটলান্টায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে স্পেনের ম্যাচের প্রস্তুতির মাঝেও, এই বিস্ময়বালক রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে এই উইঙ্গার থাকবেন কিনা? সেবিষয়ে খোলাস করেননি কোচ।

 ফুয়েন্তে  বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখব। সবচেয়ে ভালো খবর হলো, লামিন ভালো ফর্মে আছে। সে ৫৫, ৫৮ বা ৬৩ মিনিট খেলবে কিনা, তা ম্যাচের ওপর নির্ভর করবে। দলে তার অবদান এবং তার জন্য কোনটা সুবিধাজনক হবে, তা নিয়ে ভাবব... সামনের ম্যাচে দেখতে পাবেন।’

২১ জুন রাতে স্পেন গ্রুপ ‘এইচ’য়ে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে, যেখানে গ্রুপের চারটি দলই বর্তমানে এক পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে। ২৭শে জুন উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নাজুক পরিস্থিতি এড়াতে জয়ের বিকল্প নেই লা রোজদের সামনে।

বিশ্বকাপে সাবেক ও বর্তমান সঙ্গীকে নিয়ে সময় কাটাচ্ছেন নেইমার, প্রতিক্রিয়া দেখালেন ভক্তরা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে সাবেক ও বর্তমান সঙ্গীকে নিয়ে সময় কাটাচ্ছেন নেইমার, প্রতিক্রিয়া দেখালেন ভক্তরা

চলমান বিশ্বকাপের আসরে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি এবং তার প্রথম সন্তানের মা ও সাবেক প্রেমিকা ক্যারোল দান্তাসের একসঙ্গে একটি পারিবারিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। 

ভিডিওটিতে দেখা যায়, বিশ্বকাপে ব্রুনা বিয়ানকার্দি এবং ক্যারোল দান্তাস সন্তানসহ নেইমারের সাথে বেশ আন্তরিক ও সুন্দর সময় কাটাচ্ছেন। একটি মনোরম পরিবেশে দুই নারী স্বাভাবিকভাবে আলাপচারিতায় মগ্ন দেখা যায় এবং বাচ্চারাও সেই দৃশ্যের অংশ হয়ে ওঠে। যা তাদের মধ্যে চমৎকার পারিবারিক সম্পর্কের প্রতিফলন ঘটায়।

ভক্তদের একটি বড় অংশ দুই নারীর মধ্যকার অসাধারণ সম্পর্কের প্রশংসা করেছেন। তারা মনে করছেন, শিশুদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে সাবেক ও বর্তমানের এমন চমৎকার বোঝাপড়া সত্যিই ইতিবাচক।

অন্যদিকে সামাজিক মাধ্যমের একাংশ নেইমারের জটিল ব্যক্তিগত জীবন এবং অতীতে তার একাধিক সম্পর্কের গুঞ্জন ও বিতর্ক টেনে এনে সমালোচনা করছেন। তাদের মতে, এটি কেবল ক্যামেরার সামনে তৈরি একটি কৃত্রিম দৃশ্য।

ইনজুরির কারণে বৈশ্বিক টুর্নামেন্টে ব্রাজিল দলে থাকলেও এখনো মাঠে নামা হয়নি। সম্প্রতি ব্রুনার সাথে তার পঞ্চম সন্তান (কন্যা) আগমনের ঘোষণা দিয়ে এক অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করেছেন। এই পারিবারিক আবহেই ক্যারল দান্তাসের উপস্থিতি ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে।

হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা

ক্রীড়া ডেস্ক
হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা
ছবি : এপি

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে কোনো রকম শতক পার করে ১১০ রানের মামুলি লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। জবাবে মারকুটে মিচেল মার্শের ঝোড়ো অর্ধশতকে উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৫৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

মামুলি লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৩ রান করে অজিরা। নবম ওভারে মার্শকে সাজঘরে পাঠান পেসার শরিফুল ইসলাম। ততক্ষণে মার্শের ২৮ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস অজিদের জয়ের কাছাকাছি নিয়ে যায়।

দলীয় স্কোর ২ উইকেটে ৮৮ রান। তারপর ১৩ বলে ১৫ রানে কনোলি সাজঘরে ফিরলেও জয় থেকে ১০ রান দূরে অজিরা। 

১১তম ওভারে ব্যাট করতে নেমে পরপর দুই বলে দুই ছয় মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় টিম ডেভিড। ৭ উইকেটের বড় জয়ে টি টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা। অদ্ভুত রান আউটে কাটা পড়েছেন তানজিদ হাসান তামিম।

 

সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন করেছেন হতাশ। দুজনেই অজি বোলারদের সামনে বেশ ভুগেছেন। ৯ বলে ১ রান করেছেন সাইফ, আর ইমন ১ রান করতে খেলেছেন ১৩ বল। নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী তেমন কিছুই করতে পারেননি। ৮ বলে ৬ রান করেছেন সোহান। আর ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি শামীম।

তবে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। প্রথমে রিশাদ হোসেনকে নিয়ে লড়াই করেছেন তিনি। ১৪ বলে ১৬ রান করে রিশাদ ফেরার পর শরীফুল ইসলাম দিয়েছেন তাকে সঙ্গ। শেষ পর্যন্ত ৫১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।