• ই-পেপার

ফুলবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সংগৃহীত ছবি

সবুজ ও সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে সারা দেশে চলছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় নাটোরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় নাটোরের কাঠুয়াগাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। 

বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পরিবেশের বিপর্যয় রোধে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও সুন্দর পৃথিবী রেখে যেতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের এই যৌথ প্রয়াস।  আমরা চাই প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করুক এবং সেটির সঠিক যত্ন নিক।

সংগঠনের সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, ‘সারা দেশে সবুজায়নের যে মহৎ উদ্যোগ বসুন্ধরা গ্রুপ গ্রহণ করেছে, নাটোর জেলা শাখা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তা বাস্তবায়ন করছে। এই সামাজিক ও পরিবেশবান্ধব আন্দোলনকে বেগবান করতে তরুণ সমাজকে আরো এগিয়ে আসতে হবে। সমাজ বিনির্মাণ ও মানবকল্যাণে শুভসংঘ সব সময় শুভ কাজের পাশে থাকবে।’

মাদরাসার শিক্ষকমণ্ডলী বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। 

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে কাঠুয়াগাড়ি দারুস সুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষকমণ্ডলীর পাশাপাশি বসুন্ধরা  শুভসংঘ নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম, রায়হান উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসিফ মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. রাহুল আল আমিন, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক চাঁদ খামারু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং কার্যকরী সদস্য মো. ইলিয়াস শেখ, তুষার ইমরান ও ফাতেমা খাতুন।

বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে গোবিন্দগঞ্জে বৃক্ষরোপণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে গোবিন্দগঞ্জে বৃক্ষরোপণ
ছবি: কালের কণ্ঠ

সবুজ ও সুন্দর আগামী গড়ার লক্ষ্যে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে সারা দেশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে  নানা প্রজাতির ১০০টি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে আরও ১০০টি চারা বিতরণ করা হয়।

বিতরণকৃত চারার মধ্যে ছিল বনজ, ফলদ, ঔষধি ও ফুলের গাছ। ফলদ চারার মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু ও পেয়ারা; ফুলের গাছের মধ্যে কৃষ্ণচূড়া, বকুল ও কদম; আর ঔষধি চারার মধ্যে নিম, হরিতকী ও অর্জুন উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয়  সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজেদুল রহমান সাজু, পৌর যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন লিপন, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন গোলাপ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেন সরকার।

বসুন্ধরা শুভসংঘ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য হুমায়ুন আহমেদ বিপ্লব, আতিক হাসান জীবন, আজমাইন মাহাতাব মিলন, ফেরদৌসী আক্তার সাথী, রিমি আক্তার, জেরিন আক্তার ও হোসাইন আহমেদ বিলাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ করার ঘোষণা দিয়েছেন। আজ বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে, বিপুল সংখ্যক গাছ নিধন বা উজাড় করা হয়েছে, যার প্রত্যক্ষ প্রভাবে আমাদের জলবায়ু আজ চরম হুমকির মুখে পড়েছে। এই পরিবেশগত বিপর্যয় থেকে প্রকৃতিকে রক্ষা করতে এবং ভারসাম্য ফিরিয়ে আনতে, আমরা বনায়নের মাধ্যমে একে সম্পূর্ণ অর্গানিক বা প্রাকৃতিকভাবে পুনরুদ্ধার  করার চেষ্টা করছি।

বিশেষ অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ বলেন, শুভসংঘের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বে দৃশ্যমান। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্বাস করে। সমাজ ও পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তাই আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনে অংশগ্রহণ করি।

কালকিনিতে অসহায় বিধবার পাশে বসুন্ধরা শুভসংঘ, দিল এক মাসের খাদ্য সহায়তা

রফিকুল ইসলাম মিন্টু, কালকিনি (মাদারীপুর)
কালকিনিতে অসহায় বিধবার পাশে বসুন্ধরা শুভসংঘ, দিল এক মাসের খাদ্য সহায়তা

‘শুভ কাজে সবার পাশে’—এই স্লোগানকে ধারণ করে মাদারীপুরের কালকিনি উপজেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক হতদরিদ্র বিধবার হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে কালকিনি উপজেলার পশ্চিম চর গ্রামের বিধবা রেখা বেগমের বাড়িতে গিয়ে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা তার পরিবারের জন্য এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন। সহায়তার মধ্যে ছিল–চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন শুকনো খাবার।

খাদ্য সহায়তা পেয়ে রেখা বেগম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ থেকে এক মাসের খাবার পেয়ে আমি অনেক খুশি। আমার এই কঠিন সময়ে তারা পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরার জন্য দোয়া করি।’

স্থানীয়রা জানান, রেখা বেগমের স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পরিবারটি চরম সংকটে পড়ে। সংসারে উপার্জন করার মতো আর কেউ নেই। স্বামী জীবিত থাকা অবস্থায়ও অভাবের সঙ্গে লড়াই করতে হয়েছে পরিবারটিকে। পরে বাধ্য হয়ে রেখা বেগম বাসাবাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চালাতেন। কিন্তু বর্তমানে কাজের অভাব এবং এক বছরের একটি সন্তান থাকায় নিয়মিত কাজ পাচ্ছেন না তিনি। ফলে পরিবারে দেখা দেয় তীব্র খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের দেওয়া খাদ্য সহায়তা তার পরিবারের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

কালকিনি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি সজীব খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানহা ইসলামের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন–কালকিনি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাগিন, নারী বিষয়ক সম্পাদক জেনি আফসানা, তারিকুল ইসলাম সুজন, মনির হোসেন পরাগসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মণিরামপুরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য সচেতনতামূলক সভা

মনিরামপুর, যশোর
মণিরামপুরে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য সচেতনতামূলক সভা
সংগৃহীত ছবি

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগান সামনে রেখে যশোরের মণিরামপুরে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১৪ জুন) পৌর শহরের সংশপ্তক শিল্পী সংগঠন কার্যালয় চত্বরে মণিরামপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। 

উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এস এম হাফিজুর রহমানের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমেন সরকার, সংগীত শিক্ষক সঞ্জয় মল্লিক, সংগীতশিল্পী বাপন হালদার, বিকাশ চৌধুরী, নূপুর মল্লিক, রাখী দেবনাথ,  দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি  অধ্যাপক বাবুল আকতার উপস্থিত। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা  শুভসংঘ মণিরামপুর উপজেলা শাখার  সহসভাপতি ডা. হাবিবুর রহমান, মো. হাদিউজ্জামান, যুগ্ম সম্পাদক প্রবীর সরকারসহ  অন্য সদস্যরা। 

আলোচনাসভার প্রধান আলোচক কেশবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমেন সরকার বলেন, শিশু-কিশোরদের  স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, ফাস্ট ফুড পরিহার, হাত ধোঁয়ার সঠিক নিয়ম, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ থেকে বাঁচতে করণীয় এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে, বর্তমানে হাম, মৌসুমি রোগ ও অস্বাস্থ্যকর খাবারের ক্ষতিকর দিকগুলো নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।


​বসুন্ধরা-শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার  উপদেষ্টা ও  দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি  অধ্যাপক বাবুল আকতার বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা তৈরি করে একটি সুস্থ জাতি গঠনে বসুন্ধরা-শুভসংঘ সব সময় পাশে থাকবে।’


সংশপ্তক শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক সংগীত শিক্ষক সঞ্জয় কুমার মল্লিক বলেন,  ‘বসুন্ধরা-শুভসংঘের এই জনহিতকর উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি বলেন, এই স্বাস্থ্য  সচেতনতাসভা শিশু-কিশোরদের   দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।’

বসুন্ধরা শুভসংঘ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমান  বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে, সচেতনতাই সুস্থ সমাজ গঠনের প্রথম ধাপ। আজকের এই আলোচনাসভা থেকে প্রাপ্ত জ্ঞান ও পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগিয়ে তোমরা সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে—এই প্রত্যাশা করি।’

আলোচনা শেষে শিশু-কিশোররা  স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সুস্থ জীবনযাপনের অঙ্গিকার করে