• ই-পেপার

নবায়নযোগ্য জ্বালানি খাতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে উভয় দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহায়তার বিষয়ে আলোচনা হয়। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে উভয় দেশের উল্লেখযোগ্য অবদান এবং আগামীতে বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে তারা মতবিনিময় করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে।

অন্যদিকে, ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরো নিবিড় হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দর ইজারা বন্ধের দাবিতে বাসদের মাসব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দর ইজারা বন্ধের দাবিতে বাসদের মাসব্যাপী কর্মসূচি
সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা বন্ধের দাবিতে জুলাই মাসজুড়ে রাজধানীর বিভিন্ন থানা ও এলাকায় গণসংযোগ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

আজ বুধবার (৮ জুলাই) বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর শাখার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাসদ ঢাকা মহানগরের ইনচার্জ নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, মহানগর নেতা খালেকুজ্জামান লিপন, জাকির হোসেন, রুখশানা আফরোজ আশা ও নাসির উদ্দিন প্রিন্স।

সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা। তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সম্পাদিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি জাতীয় স্বার্থের পরিপন্থী। অথচ বর্তমান সরকার সংসদে বিস্তারিত আলোচনা ছাড়াই ওই চুক্তি বাস্তবায়নের পথে এগোচ্ছে। অতীতের মতো জনগণকে আন্দোলনের মাধ্যমে সরকারকে চুক্তি বাতিলে বাধ্য করতে হবে।

সভায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা অভিযোগ করেন, লাভজনক এ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হলে তা দেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। এ ধরনের উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা।

সভায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১০ জুলাই খিলগাঁও, ১১ জুলাই মোহাম্মদপুর, ১৭ জুলাই সাভার-আশুলিয়া ও বনানী, ১৮ জুলাই ডেমরা, ২১ জুলাই লালবাগ, ২৪ জুলাই মিরপুর, ২৫ জুলাই সূত্রাপুর, ৩১ জুলাই শাহবাগ এবং ১ আগস্ট বাড্ডা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে দাবি আদায়ের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

ধাপে ধাপে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ধাপে ধাপে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো হবে : প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

প্রশিক্ষণের পাশাপাশি ধাপে ধাপে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) সংসদ অধিবেশনে তিনি এ কথা জানান। 

এ সময় প্রধানমন্ত্রী জানান, সারা দেশে সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ে এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। 

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে শুধু বিল্ডিং হয়েছে। হিউমান রিসোর্সের কোনো উন্নয়ন হয়নি। 

কৃষির অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বন্ধ হয়ে যাওয়া কৃষিভিত্তিক কলকারখানাগুলোকে আবার চালু করা হবে। সনাতনী পদ্ধতির পরিবর্তে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 

প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান সরকারের নেওয়া নানা উদ্যোগের কারণে পুঁজিবাজার ভালো অবস্থায় ফিরছে।

গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী
সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য এবং বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মোকাবেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মন্ত্রী জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর তত্ত্বাবধানে পরিচালিত ‘বাংলাফ্যাক্ট’ অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে। 

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২১তম দিন প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসন-২৯-এর সংসদ সদস্য ফাহিমা নাসরিনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ, সংবাদমাধ্যমের আদলে পরিচালিত ১৬টি অপতথ্যভিত্তিক ওয়েবসাইট, ৩০০টির বেশি বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স (এক্স) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।  

মন্ত্রী জানান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) তত্ত্বাবধানে পরিচালিত ‘বাংলাফ্যাক্ট’ অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে। এ পর্যন্ত ‘বাংলাফ্যাক্ট’ ৮৬০টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে ৩০৬টি। বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

মন্ত্রী আরো জানান, সাংবাদিকদের দক্ষতা বাড়াতে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১৪১টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ৬ হাজার ৭৭৪ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এর মধ্যে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ২০টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৭৩৯ জন সাংবাদিক। এসব প্রশিক্ষণের মধ্যে ডিজিটাল সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেক বিষয়ক ১৪টি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রী জানান, প্রতিটি প্রশিক্ষণে গুজব মোকাবেলা, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে। ভবিষ্যতেও এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।