• ই-পেপার

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে বসছেন খলিলুর রহমান

নারীদের অধিকার ও নেতৃত্বের সুযোগ আরো সম্প্রসারণ প্রয়োজন : মঈন খান

অনলাইন ডেস্ক
নারীদের অধিকার ও নেতৃত্বের সুযোগ আরো সম্প্রসারণ প্রয়োজন : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীল খাতগুলোতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পেলেও তাদের অধিকার ও নেতৃত্বের সুযোগ আরো সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

সোমবার (৮ জুন) রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক এক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে কর্মরত লাখো নারী দেশের রপ্তানি আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।

ড. মঈন খান বলেন, প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টস খাতে কাজ করছেন, যা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে এত বড় অবদান থাকা সত্ত্বেও নারীরা এখনো বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে নারী নেতৃত্ব বিকাশ, প্রশাসনে অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে নারী-পুরুষের অংশীদারিত্বভিত্তিক সহযোগিতা অপরিহার্য।

বক্তাদের মতে, কর্মক্ষেত্র, প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন প্রক্রিয়া আরো গতিশীল হবে। একই সঙ্গে নেতৃত্বের বিভিন্ন স্তরে নারীদের সুযোগ বৃদ্ধি সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে আরও টেকসই করে তুলতে পারে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়াল সরকার

অনলাইন ডেস্ক
মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়াল সরকার

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদার সহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বাড়িয়েছে সরকার। তারা এখন থেকে মূল বেতন পাবেন ৩২ হাজার ৫৪০ টাকা।

অর্থ বিভাগ থেকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এর আগে ৩১ মার্চ অর্থ বিভাগে চিঠি পাঠিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে মতামত জানতে চায়।

অর্থ বিভাগ চিঠিতে জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন শর্তসাপেক্ষে ‌‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারিত হয়েছে।

শর্ত
শর্তগুলোর মধ্যে আছে-

  • মূল বেতন নির্ধারিত।
  • কোনো প্রকার বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না।
  • বিধি মোতাবেক প্রযোজ্য অন্যান্য ভাতাদি পাবেন।
  • কোনোপ্রকার পেনশন, আনুতোষিক এবং ভবিষ্য তহবিলের সুবিধাদি পাবেন না।

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

অনলাইন ডেস্ক
সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

দেশের সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের সম্পৃক্ত করা হয়। যা সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সমন্বিত ও কার্যকর করেছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান জানিয়েছেন, বিজিবির সঙ্গে সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন। 

মো. আশিকউজ্জামান জানান, বিজিবির সঙ্গে সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা বিজিবির সঙ্গে সমন্বয়পূর্বক সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পুশ ইন ঠেকাতে ১১ জেলায়—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি—উপজেলা/থানা আনসার ও ভিডিপি/টিডিপি সদস্য-সদস্যাদের ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে।

সংসদে আনোয়ারার বেড়িবাঁধ নির্মাণের অনিয়ম তুলে ধরলেন এমপি সরওয়ার নিজাম

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
সংসদে আনোয়ারার বেড়িবাঁধ নির্মাণের অনিয়ম তুলে ধরলেন এমপি সরওয়ার নিজাম

চট্টগ্রামের আনোয়ারার বেড়িবাঁধ নির্মাণকাজে অনিয়মের কথা তুলে ধরেছেন চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

তিনি বলেন, আমার আনোয়ারা-কর্ণফুলী বঙ্গোপসাগরের উপকূলীয় দুইটি এলাকা। বর্ষাকালে সবসময় পানি উঠে, জলাবদ্ধতার সৃষ্টি হয়, নিচু এলাকা প্লাবিত হয়। সাম্প্রতিক সময়ে বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে স্থানীয়দের অভিযোগের পরিপেক্ষিতে কয়েক দিন আগে সরেজমিনে পরিদর্শন করি এবং কিছু কিছু অভিযোগের সত্যতা পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করি।

রবিবার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

এমপি সরওয়ার নিজাম বলেন, ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ে এখানকার বহু মানুষের মৃত্যু হয়েছে। বেগম খালেদা জিয়া সে সময় আনোয়ারায় গিয়ে উপকূলীয় এলাকা স্বচক্ষে পরিদর্শন করেন। সে সময় তিনি স্থায়ী ব্যবস্থা করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে আনোয়ার উপকূলের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয় এবং বর্তমান সময়েও বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। বক্তব্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকে আনোয়ারায় চলমান বেড়িবাঁধের কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।