• ই-পেপার

স্ত্রীকে হত্যার পর নিজের শরীরেও ছুরি চালাল স্বামী

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে আবদুল করিম প্রকাশ সাবু (২৮) নামের এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল করিম সাবু উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার ফয়েজ আহমেদ মেম্বার বাড়ির আবদুল গফুরের ছেলে। তিনি ফরহাদাবাদ ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ায় সাবুর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। গোপন সংবাদের ভিক্তিতে মডেল থানার উপপরিদর্শক রুপন নাথ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাবিবের নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান সোমবার সকাল ১১টার দিকে জানান, গ্রেপ্তার আবদুল করিম প্রকাশ সাবুকে সন্ত্রাস দমন আইনের মামলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সিংগাইরে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সিংগাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইরে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিংগাইরে ডাকাত সন্দেহে রাজীব (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রবিবার (৭ জুন) রাত ২টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে আসেন রাজিবসহ ৫-৬ জনের একটি ডাকাতদল। তারা বাড়ির সেমিপাকা (টিনশেড) ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যান।

এ সময় ডাকাতদলের মারধরে গুরুতর আহত হন গৃহকর্তা হাকিম আলী। রাতেই তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনার পর সোমবার ভোররাতে রাজীবকে আটক করে পিটুনি দেন এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আল-আমীনসহ কয়েকজন জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত রাজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২ দিন পর হরিপুর সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২ দিন পর হরিপুর সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

সীমান্তের শূন্যরেখায় অবস্থানের দুই দিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে পুশ ইন করা ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

সোমবার (৮ জুন) সকালে বিষয়টি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

আরো পড়ুন

এশিয়ার শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন গৌতম আদানি

এশিয়ার শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন গৌতম আদানি

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) ঠাকুরগাঁও জেলার দায়িত্বপূর্ণ হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি এলাকায় ৮ জুন রাত আনুমানিক ৩টার পর বিএসএফ কর্তৃক পূর্বে অবস্থানরত ১১ জন ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে অপসারণ করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে না।

আরো পড়ুন

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। অবৈধ পুশ ইন ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি বিজিবির সঙ্গে পাহারায় নিয়োজিত স্থানীয়রাও।

আরো পড়ুন

জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

 

উল্লেখ্য, গেল ৬ জুন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭এস-এর কাছে বিএসএফ ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

পঞ্চগড়

৭০ ঘণ্টা পর পুশইন করা ১০ জনকে ফেরত নিল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
৭০ ঘণ্টা পর পুশইন করা ১০ জনকে ফেরত নিল বিএসএফ

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ পুশইন করা ১০ জনকে প্রায় ৭০ ঘণ্টা পর ফেরত নিয়েছে বিএসএফ। রবিবার (৭ জুন) রাত ২টার পর তাদের ফেরত নিয়ে যায় তারা। 

গত শুক্রবার ভোর ৪টায় তাদের ওই সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। কিন্তু সীমান্তের নোম্যান্সল্যান্ডে তাদের আটকে দেয় বিজিবি। তারপর থেকে তিন দিন নারী ও শিশুসহ তারা সীমান্তের নোম্যান্সল্যান্ডে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে তারা মানবেতর দিন পার করছিলেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশু রয়েছে।

রবিবার দুপুরে বিএসএফ তাদের বাংলাদেশে আবারও ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি কড়া জবাব দেয়। গেল তিন দিন ধরে দুটি পরিবারসহ এ ১০ জনকে ফেরত নিতে বার বার চাপ প্রয়োগ করছিল বিজিবি। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, ‘ওই ১০ জনকে ফেরত নেওয়া হয়েছে। সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।’