• ই-পেপার

মাদারীপুর

রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ১৬

রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

খাবারের টোকেন ও টি-শার্ট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের আগমন, জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে ১২৫টি বেলুন উড়িয়ে এবং কবুতর অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, স্বাগত বক্তব্য ও প্রতিবেদন উপস্থাপন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

বক্তারা বিদ্যালয়ের ১২৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষা বিস্তারে অবদান এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন। তারা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফটোসেশন, গ্রুপ ছবি, আলোচনা সভা এবং স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় জীবনের স্মৃতি রোমন্থন করেন।

দিনব্যাপী আয়োজনের শেষভাগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের পাশাপাশি লাইভ কনসার্ট দর্শকদের মুগ্ধ করে।

আদ্-দ্বীন হাসপাতাল কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আদ্-দ্বীন হাসপাতাল কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ সকলকে দুর্নীতির উর্ধ্বে থাকতে হবে। এজন্য আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি।

শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যাতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। সরকারি সুবিধা পেতে এখন কাউকে ঘুষ দিতে হয় না


শিশু ও নারীদের বিশেষ চিকিৎসা ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেবার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এ ছাড়া চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।

এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রধান করা হয়। পরে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন।

উজিরপুরে ৩ কেজি গাঁজা, দেশি অস্ত্রসহ নারী গ্রেপ্তার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
উজিরপুরে ৩ কেজি গাঁজা, দেশি অস্ত্রসহ নারী গ্রেপ্তার
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

তবে অভিযানের মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত মাদক কারবারি নজরুল বেপারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

শনিবার (১৩ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।

দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নজরুল বেপারীর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাড়ির ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

অভিযান চলাকালে মূল অভিযুক্ত নজরুল বেপারী কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী মাহামুদা বেগমকে (৩৮) ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক নজরুল বেপারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রংপুর

মরদেহ আটকে চিকিৎসকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ স্বজনদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর
মরদেহ আটকে চিকিৎসকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ স্বজনদের
সংগৃহীত ছবি

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরনাহার বেগম নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। রোগীর মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগে ক্ষুব্ধ স্বজনদের হাতে দায়িত্বরত এক চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ ওঠে। এরপর মরদেহ মর্গে আটকে জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করেন চিকিৎসকরা। অন্যদিকে মরদেহের দাবিতে হাসপাতালের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন স্বজনরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শনিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল প্রশাসন, পুলিশ ও উভয় পক্ষের প্রতিনিধিরা আলোচনায় বসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদরোগজনিত জটিলতায় আক্রান্ত এক রোগী হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রোগীর অবস্থার অবনতি হলে অক্সিজেন মাস্কের প্রয়োজন হয়। এ সময় প্রয়োজনীয় অক্সিজেন মাস্ক না পাওয়ায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তার স্বজনরা। রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্বজনদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই তাদের স্বজনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদ জানাতে গেলে দায় এড়ানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দায়িত্বরত এক চিকিৎসকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে ওই চিকিৎসক মারধরের শিকার হন বলে অভিযোগ উঠে।

জানা যায়, চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে দাবি করে রংপুর মেডিক্যালের এক চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনা ঘটে। চিকিৎসকের ওপর হামলার খবর হাসপাতালের অন্য চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা দ্রুত একত্রিত হন। হামলার প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেন তারা। একই সঙ্গে হাসপাতালের মর্গের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিকে মরদেহ হস্তান্তরে বিলম্ব হওয়ায় রোগীর স্বজনরা আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

রোগীর ছেলে নুরুজ্জামান রিন্টু বলেন, ‘আমাদের রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। প্রয়োজনীয় অক্সিজেন মাস্ক না পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। এখন বিষয়টি আড়াল করতে মরদেহ আটকে রাখা হয়েছে। আমরা দ্রুত মরদেহ ফেরত চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।’

চিকিৎসকদের দাবি, রোগীর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি। বরং একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর শারীরিক হামলা চালানো হয়েছে। তারা বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনা দিন দিন বাড়ছে, যা স্বাস্থ্যসেবার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

এক চিকিৎসক বলেন, ‘একজন চিকিৎসক দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।’

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আমরা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি। খুব দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যাবে বলে আশা করছি।’

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। উভয়পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’