• ই-পেপার

কক্সবাজারে পাহাড়ধসে এনসিপির পদযাত্রা স্থগিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কালের কণ্ঠে গত ১ জুলাই ‘জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে অ্যারোমেট সার্ভিসেস লিমিটেড। কম্পানির চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ চৌধূরী স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক, সাংগঠনিক বা আদর্শিক সম্পৃক্ততা নেই। তাকে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।’

মো. নাসের শাহরিয়ার জাহেদীর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগের বাস্তবভিত্তি নেই বলে দাবি করে সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে।

তবে কালের কণ্ঠে প্রকাশিত ওই সংবাদটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন থেকে সংগৃহীত। নীতিমালা মেনে বাংলাদেশ প্রতিদিনের বরাত দিয়ে তা প্রকাশ করা হয়।

শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই : রুমিন ফারহানা
সংগৃহীত ছবি

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলছেন, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আইনগত অবশ্যই কোনো বাধা নেই। তিনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল প্রক্রিয়া সেটিই তিনি ফলো করবেন।’

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। তারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক তাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি তারা তাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কী করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম।’

আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক
আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি এবং লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৫ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আবুল কাসেম ফজলুল হকের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মির্জা ফখরুল বলেন, আবুল কাসেম ফজলুল হক একজন স্বনামধন্য লেখক ও গবেষক হিসেবে দেশ ও জাতির পক্ষে কাজ করেছেন। তাছাড়া তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন। এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

এদিকে আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

অনলাইন ডেস্ক
গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ
আবু হানিফ

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মুখপাত্র হলেন আবু হানিফ। আবু হানিফ দলটির নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য ছিলেন এ ছাড়াও তিনি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শনিবার (৪ জুলাই) দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।