• ই-পেপার

বিরোধীদলীয় নেতা

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা : গ্রেপ্তার দুই আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা : গ্রেপ্তার দুই আসামি কারাগারে
প্রতীকী ছবি

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশারকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার শোয়েব হোসেন সোয়াইব ও মো. কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই আদেশ দেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধি আইনে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান। 

আবেদনে বলা হয়, আসামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে প্রাথমিক তদন্তে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। আসামিদের সম্পর্কে আরো গভীর ও নিবিড়ভাবে তদন্ত অব্যাহত আছে। গভীর তদন্তকালে যদি এই আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায় তাহলে ওই হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। তদন্ত সমাপ্ত, নাম ঠিকানা যাচাই ও বাদীর এজাহার না পাওয়া পর্যন্ত আসামিদের জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। 

এদিকে আসামিদের পক্ষের আইনজীবী মো. মাহবুব আলম তাদের জামিন চেয়ে প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গত ২ জুলাই রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাজিলের খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিসি বৈঠক চলাকালে বিএনপির আদাবর থানা ইউনিটের সভাপতি মো. সাদ্দাম ও সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত সাদ্দাম শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে তেহরান পৌঁছেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ প্রতিনিধিদল। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় তারা ইরান পৌঁছান।

বাংলাদেশ সময় পৌনে ১টায় নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আনা হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ প্রতিনিধিদলের ১০ সদস্য উপস্থিত হয়েছেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এসব তথ্য নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাতে জানিয়েছেন।

আগামীকাল শনিবার আয়াতুল্লাহ খামেনির জানাজা হবে এবং আগামী ৯ জুলাই নিজ জন্মস্থানে তাকে দাফন করা হবে। 
শনিবার জানাজায় অংশ নিয়ে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে। 

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় তিনি শাহাদতবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ব্যারিস্টার ফুয়াদকে ‘উন্মাদ’ ছাড়া কী বলব : দুদু

অনলাইন ডেস্ক
ব্যারিস্টার ফুয়াদকে ‘উন্মাদ’ ছাড়া কী বলব : দুদু
সংগৃহীত ছবি

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের জন্ম দিয়েছে, ৬২-এর ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধের শুরু সবই তো করেছে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা। কিন্তু সেটা মানেন না। তাকে (বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ) আমরা উন্মাদ ছাড়া কী বলব?

কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের সংলাপে অংশ নিয়ে উপস্থাপক ব্যারিস্টার ফুয়াদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন গৌরব উজ্জ্বল ভূমিকা রেখেছে। সকল রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় সবাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে।

জামায়াতের বিষয়ে তিনি বলেন, বিরোধীদল তাদের মতো করে রাজনীতি করবে। বিএনপিও তাদের আদর্শ নিয়ে রাজনীতি করে। কিন্তু জামায়াত ইসলামী তারা সবসময় জুলাইটাকে সামনে নিয়ে আসে। তারা সরকারের দোষত্রুটি না পেয়ে ভিন্ন কর্মসূচিতে যাওয়ার একটা পরিকল্পনা করছে। 

এর আগে এক বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ  ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ থাকলে দেশের কী ক্ষতি হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট, টাউট ও বাটপার তৈরি করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতির দায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের।’- মন্তব্য করেন। এরপর দেশ জুড়ে সমালোচনা শরু হয়। এ মন্তব্যের ঘটনায় রাজু ভাস্কর্যে ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপের পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবদলের পদবঞ্চিত নেতারা। এ সময় তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর হেয়ার রোডের মির্জা ফখরুলের ইসলামের সরকারি বাসভবনে এ সাক্ষাৎ হয়। এতে যুবদলের পদবঞ্চিত নেতাদের মধ্যে অন্তত ৩০ থেকে ৩৫ জন উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সাবেক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান প্রমুখ।