এনসিপির অঙ্গসংগঠন যুব শক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেঁজুতি হোসাইন বলেছেন, ‘এনসিপিতে অভিজ্ঞতার অভাব রয়েছে। এ কারণে তারা অনেক ভুলভাল ডিসিশন নিয়েছে। জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে।’
বিএনপিতে যোগ দেওয়ার পর শনিবার (২৭ জুন) একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সেঁজুতি হোসাইন বলেন, ‘আমি বিএনপিতে এসেছি কোনো পদ-পদবির লোভে নয়। জনগণের জন্য কাজ করতে বিএনপিতে যোগ দিয়েছি। আমি গণতন্ত্রে বিশ্বাসী, ভোটাধিকারে বিশ্বাসী। এলাকার সমস্য সমাধানের জন্য আমার যতটুকু করা দরকার চেষ্টা করে যাব। সবসময় সাধারণ মানুষের পাশে থাকব।’
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান হয়েছে দুই বছর। সেই জুলাই থেকে বৈষম্যবিরোধী আন্দোলন ও পরে নাগরিক কমিটির ব্যানারে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেই। মানুষকে আমাদের সঙ্গে আসার কথা বললে তারা জানতে চাইত নাগরিক কমিটি কী? তারা চিনত না জানত না। যদিও বছরখানেক হলো এনসিপি দল হিসেবে নিবন্ধিত হয়েছে।’
এ নেত্রী বলেন, ‘নিজের পরিবারকে দূরে ঠেলে, পকেটের টাকা খরচ করে, সময় দিয়ে এনসিপিকে দাঁড় করিয়েছি। একটা দল হিসেবে পরিচয় দিয়েছি। আমরা যারা সময় দিয়েছি, বিশেষ করে ঢাকা উত্তর জেলায় নাগরিক পার্টি তাদের ব্যাপকভাবে হতাশ করেছে।’
তিনি অভিযোগ করেন, ‘তারা একেকজন নেতৃবৃন্দকে ধরে এনে কার বিনিময়ে নমিনেশন দিয়েছে। এখানে দিলশানা পারুল নামে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। তাকে কউ চেনেই না। জামায়াতের সঙ্গে জোট হওয়ার কারণে তিনি কিছু ভোট পেয়েছেন আর তিনি আমার বিরুদ্ধে কথা বলেন।’





