ব্রেটন-উডস ব্যবস্থার অবসানের পর বৈশ্বিক অর্থব্যবস্থা সরাসরি সোনানির্ভর কাঠামো থেকে সরে এসে ফিয়াট মুদ্রা (কাগুজে মুদ্রা), ঋণ সম্প্রসারণ এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ভর এক ব্যবস্থায় প্রবেশ করেছে। এই পরিবর্তন অর্থনৈতিক প্রবৃদ্ধির নমনীয়তা বাড়ালেও একই সঙ্গে বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে অধিক জটিল ও আস্থানির্ভর করে তুলেছে। কারণ ফিয়াট মুদ্রা ব্যবস্থার মূলভিত্তি কোনো বাস্তব সম্পদ নয়, বরং রাষ্ট্রীয় নীতি, কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা এবং বাজার আস্থার সমন্বয়। কিন্তু ইতিহাস শিক্ষা দেয়, যে ব্যবস্থা শুধু আস্থার ওপর দাঁড়িয়ে আছে, সেখানে আস্থা নড়ে গেলেই সংকট দেখা দেয়। অন্যদিকে সোনা, সুমেরীয় সভ্যতা থেকে আজ পর্যন্ত আস্থার একটি পরীক্ষিত মানদণ্ড হিসেবে টিকে আছে।
বিশ্বের প্রভাবশালী দেশগুলো এই বাস্তবতা পুনর্বিবেচনা করতে শুরু করেছে। ২০২৬ সালের প্রথমার্ধের প্রাপ্ত তথ্য অনুযায়ী, চীন প্রায় দুই হাজার ৩১৩ টন সোনা মজুদ করেছে এবং পিপলস ব্যাংক অব চায়না ধারাবাহিকভাবে সোনা কিনে চলেছে। রাশিয়া মজুদ করেছে প্রায় দুই হাজার ৩০৫ টন। ডলারনির্ভরতা কমাতে সোনাকে কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করছে। ফ্রান্স মজুদ করেছে প্রায় দুই হাজার ৪৩৭ টন, যা ইউরোপের অন্যতম বৃহত্তম মজুদ এবং দেশের অভ্যন্তরেই সংরক্ষিত। ভারত মজুদ করেছে প্রায় ৮৮১ টন। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) নিয়মিত সোনা কিনছে। ২০২৫ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৮৬৩ টন সোনা কিনেছে, যা বহু দশকের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য পরিমাণ।
ফিয়াট মুদ্রা ব্যবস্থার কার্যকারিতা মূলত অর্থনৈতিক উৎপাদনশীলতা ও নীতিগত বিশ্বাসযোগ্যতার এবং আস্থার ওপর নির্ভরশীল।
দীর্ঘ মেয়াদে ঋণ সম্প্রসারণ যখন উৎপাদন সক্ষমতা ছাড়িয়ে যায়, তখন মুদ্রার স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। বিশ্ব অর্থনীতিতে উচ্চ ঋণস্তর, অতিরিক্ত তারল্য ও ভূ-রাজনৈতিক বিভাজন—এই তিনটি উপাদান বর্তমান মুদ্রাব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। সে কারণেই ‘গ্লোবাল রিসেট’ ধারণাটি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র এখনো তার অফিশিয়াল সোনার মূল্য ধরে রেখেছে প্রতি ট্রয় আউন্স মাত্র ৪২.২২ ডলার, যা ১৯৭০-এর দশকের নীতিগত কাঠামোর অংশ। অথচ সোনার বর্তমান বাজারমূল্য (মে ২০২৬) প্রায় চার হাজার ৪৫০ থেকে চার হাজার ৫৩০ ডলার প্রতি ট্রয় আউন্স। যদি কোনো বড় পুনর্মূল্যায়ন করা হয় (যেমন—ট্রয় আউন্সে ১০ হাজার ডলার বা তার বেশি), তাহলে খাতা-কলমে ট্রিলিয়ন ডলারের সম্পদ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্তে ‘সৃষ্টি’ হয়ে যাবে। যদি যুক্তরাষ্ট্র সোনার এই পুনর্মূল্যায়ন করে, তাহলে বৈশ্বিক অর্থনীতিতে তীব্র অভিঘাত অবশ্যম্ভাবী হয়ে যাবে। ডলারনির্ভর দেশগুলো তখন প্রবল অর্থনৈতিক চাপে পড়বে। সুবিধাজনক অবস্থানে থাকবে—যেসব দেশ আগে থেকে সোনার মজুদ বাড়িয়েছে (চীন, রাশিয়া, ভারত ও ফ্রান্স)। বাণিজ্য ও বিনিয়োগে নতুন মানদণ্ড তৈরি হবে। পুনর্বিন্যাসিত হবে বিশ্ব অর্থনীতি।
বাংলাদেশের জন্য ঝুঁকি ও সুযোগ : বাংলাদেশের মতো ডলারনির্ভর অর্থনীতির জন্য এই সম্ভাব্য পরিবর্তন ভয়াবহ হতে পারে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ প্রায় ৩৫ বিলিয়ন ডলার (এপ্রিল ২০২৬), যার মধ্যে সোনা মাত্র ১৪.২৮ টন (প্রায় ১ শতাংশের কম—০.৬৭ শতাংশ)।
ঝুঁকি : ১. বৈদেশিক ঋণ পরিশোধের খরচ বৃদ্ধি। ২. জ্বালানি ও কাঁচামাল আমদানির ব্যয় বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতি। ৩. ডলার দুর্বল হলে রিজার্ভের আন্তর্জাতিক ক্রয়ক্ষমতা কমবে। ৪. ডলার দুর্বল হলে রেমিট্যান্সের ‘প্রকৃত মূল্য’ হ্রাস পাবে।
সুযোগ : যদি ডলার দুর্বল হয়, তবে পাট, পোশাক ও অন্যান্য রপ্তানি পণ্যের আন্তর্জাতিক দাম বাড়তে পারে—অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে এর সুফল পাবে বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের অবিলম্বে সোনার মজুদ বাড়ানো উচিত। এটি মুদ্রাস্ফীতি, ডলারের অস্থিরতা ও বৈশ্বিক সংকটের বিরুদ্ধে শক্তিশালী হেজ হিসেবে কাজ করবে। বিশ্ব অর্থব্যবস্থায় সোনা শুধু একটি ধাতু নয়, এটি সীমা, শৃঙ্খলা ও বাস্তবতার প্রতীক। এমন এক সম্পদ, যা ইচ্ছামতো ছাপা যায় না বা রাজনৈতিক সিদ্ধান্তে রাতারাতি তৈরি করা যায় না। অর্থনীতি শেষ পর্যন্ত শুধু সংখ্যার খেলা নয়। এটি আস্থা, সংযম ও দায়বদ্ধতার সম্মিলিত ব্যবস্থা। যে রাষ্ট্র এই তিনটিকে উপেক্ষা করে, তাকে একদিন তার ভুলের মূল্য চোকাতে হয়। ুংুুবাংলাদেশ কি সেই ভুলের খেসারত দেওয়া রাষ্ট্রগুলোর একটি হবে?
লেখক : প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তক



বাংলাদেশ ব্যাংক হয়তো দেশের ব্যাংকিং ও পুঁজিবাজার উভয় খাতের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করেই লভ্যাংশ প্রদান সংক্রান্ত সার্কুলার জারি করেছে। কিন্তু সার্কুলারে বর্ণিত শর্তগুলো কিভাবে কাজ করবে, তা আমরা বুঝে উঠতে পারছি না। কেননা লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের দুই হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন সংরক্ষণের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু শুধু মূলধন একটি ব্যাংকের প্রকৃত অবস্থা তুলে ধরে না। মূলধন হচ্ছে কয়েকটি উপাদানের একটি, যার মাধ্যমে ব্যাংকের প্রকৃত অবস্থা জানা যায়। যেমন
