কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি এবং দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল রবিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন। কোস্ট গার্ড জানায়, নাফ নদ ও বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় নাফ নদসংলগ্ন সীমান্ত অঞ্চলে একদল সশস্ত্র সন্ত্রাসী বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ মাটির নিচে মজুদ করে রেখেছে।
শুভ কাজে সবার পাশে
মণিরামপুরে শিশুদের নিয়ে স্বাস্থ্যসচেতনতা সভা
- ফরিদপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান
- কাপাসিয়ায় ইসলামী বই ও কোরআন শরিফ উপহার
টেকনাফে গ্রেনেড ও গুলি জব্দ

নজরুল বর্ষ ১৮ জুন শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জুন হচ্ছে নজরুল বর্ষের তিন দিনব্যাপী উদ্বোধনী কার্যক্রম। সারা দেশের ৬৪টি জেলা ও ৭৪টি প্রত্যন্ত ও বিশেষায়িত উপজেলায় একযোগে এই কার্যক্রম চলবে। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য জানান। মন্ত্রী জানান, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে রাষ্ট্রীয়ভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন। এ ঘোষণাকে সফল করতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং জেলা ও নির্ধারিত উপজেলাগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।