Use of ‘on condition that’ (for a strict condition)
Example
1. You can borrow my car on condition that you return it by tomorrow.
আগামীকালের মধ্যে ফেরত দেবে এই শর্তে তুমি আমার গাড়ি ধার নিতে পারো।
2. They will help you on condition that you follow their instructions. তাদের নির্দেশাবলি মানবে এই শর্তে তারা তোমাকে সাহায্য করবে।
3. We will sign the contract on condition that all terms are met.
সব শর্ত পূরণ সাপেক্ষে আমরা চুক্তিটি স্বাক্ষর করব।
Structure
Clause 1 + on condition that + Clause 2 (Simple Present).
Translate the following sentences into Bangla.
1. You can use my laptop on condition that you are careful with it.
2. They will approve the loan on condition that you provide all documents.
3. I will support you on condition that you tell the truth.
4. We will participate on condition that our safety is guaranteed.
5. He will join the team on condition that he gets a fair salary.
6. You can have a pet on condition that you take full responsibility for it.
7. She will agree to the plan on condition that it benefits everyone.
8. We will allow them to enter on condition that they have proper identification.
9. You can get a refund on condition that you return the item within 7 days.
10. He will lend you the money on condition that you pay him back within a month.
Answer
১. আমার ল্যাপটপটার যত্ন নেবে এই শর্তে তুমি ব্যবহার করতে পারো।
২. সব নথিপত্র জমা দেবে এই শর্তে তারা ঋণ অনুমোদন করবে।
৩. সত্য বলার শর্তে আমি তোমাকে সমর্থন করব।
৪. আমাদের নিরাপত্তা নিশ্চিত হলে অংশগ্রহণ করব।
৫. ন্যায্য বেতন পেলে তিনি দলে যোগ দেবেন।
৬. সম্পূর্ণ দায়িত্ব নিলে তুমি একটি পোষা প্রাণী রাখতে পারো।
৭. তিনি এই শর্তে পরিকল্পনাটিতে রাজি হবেন যে এটি সবার উপকারে আসবে।
৮. যথাযথ পরিচয়পত্র থাকলে আমরা তাদের প্রবেশ করতে দেব।
৯. সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে তুমি ধার পাবে।
১০. এক মাসের মধ্যে টাকা ফেরত দিলে সে তোমাকে টাকা ধার দেবে।
Translate the following sentences into English.
১. আমাকে সাহায্য করলে আমি তোমাকে সাহায্য করব।
২. সে পরীক্ষায় পাস করলে একটি বৃত্তি পাবে।
৩. নিয়ম মানলে তুমি একটি পুরস্কার পাবে।
৪. অসুস্থ না হলে তিনি কাজে যাবেন।
৫. হোমওয়ার্ক শেষ হলে তুমি বাইরে যেতে পারো।
৬. সরকার সহায়তা প্রদান করলে প্রকল্পটি সফল হবে।
৭. সত্য বললে আমি তোমাকে ক্ষমা করব।
৮. আবহাওয়া ভালো থাকলে আমরা পিকনিকে যাব।
৯. তুমি নিরাপদে ফিরলে আমরা খুশি
হব।
১০. সে আমার কথা শুনলে তাকে বিশ্বাস করব।
Answer
1. I will help you on condition that you help me.
2. He will get a scholarship on condition that he passes the exam.
3. You will get a reward on condition that you follow the rules.
4. He will go to work on condition that he is not sick.
5. You can go out on condition that you finish your home work.
6. The project will succeed on condition that the government provides support.
7. I will forgive you on condition that you tell me the truth.
8. We will go for a picnic on condition that the weather is good.
9. We will be happy on condition that you return safely.
10. I will trust him on condition that he listens to me.
♦ সুমন ভূইয়া


