আমার বাংলা বই
পাঠ ৩
শব্দ দিয়ে বাক্য লিখি
জঞ্জাল : রাস্তার পাশের জঞ্জালগুলো পরিষ্কার করা দরকার।
শ্যাওলা : পুকুরের জলে সবুজ শ্যাওলা ভেসে আছে।
কঞ্চি : ছেলেরা কঞ্চি দিয়ে খেলার ঘর বানিয়েছে।
মন্থর : মন্থরগতিতে নৌকা চলছে।
দিনভর : আমরা দিনভর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলাম।
দাঁড় : নৌকায় দাঁড় থাকে।
বহু নির্বাচনী প্রশ্ন
১। কবিতায় কতজন মাঝির কথা বলা হয়েছে?
ক. পাঁচ খ. চার
গ. তিন ঘ. দুই
উত্তর : গ. তিন।
২। নদীর পারজুড়ে কী রয়েছে?
ক. বাড়িঘর খ.ঝোপঝাড়
গ. ফসলের ক্ষেত
ঘ. কাশফুল
উত্তর : খ. ঝোপঝাড়।
৩। নদীতে ডুব দিচ্ছে।
ক. গাংচিল খ. মাছরাঙা
গ. বক ঘ. পানকৌড়ি
উত্তর : ঘ. পানকৌড়ি।
৪। কোথায় পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে।
ক. কলসিতে খ. হাঁড়িতে
গ. বালতিতে ঘ. মগে
উত্তর : ক. কলসিতে।
৫। ছিপটিতে কতটি দাঁড় ছিল?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
উত্তর : গ. তিনটি।
৬। নৌকা চালাতে চালাতে মাঝিরা কী করছে?
ক. ছড়া বলছে
খ. গান গাইছে
গ. ঝগড়া করছে
ঘ. চুপ করে আছে
উত্তর : খ. গান গাইছে।
৭। নদীর পানিতে কোন পাখি ডুব দিচ্ছে?
ক. গাংচিল খ. মাছরাঙা
গ. বক ঘ. পানকৌড়ি
উত্তর : ঘ. পানকৌড়ি।
৮। ‘দূরের পাল্লা’ কবিতায় কিসের টাকশালের কথা বলা হয়েছে?
ক. টাকার খ. রুপার
গ. হিরার ঘ. পান্নার
উত্তর : ঘ. পান্নার।
৯। ‘দূরের পাল্লা’ কবিতায় ঘরগুলো কোথায় অবস্থিত?
ক. নদীর তীর খ. শহরে
গ. বাজারে ঘ. পুকুর পারে
উত্তর : ক. নদীর তীরে।
১০। ‘দূরের পাল্লা’ কবিতায় ঘরগুলো কী দিয়ে তৈরি?
ক. মাটি খ. কঞ্চি
গ. ইট ঘ. পাথর
উত্তর : খ. কঞ্চি।
১১। কে শ্যাওলা দিয়ে ডিম ঢেকে রাখে?
ক. বন-হাঁস খ. কাক
গ. কচ্ছপ ঘ. বক
উত্তর : ক. বন-হাঁস।
১২। বন-হাঁস কোথায় ডিম পাড়ে?
ক. পানিতে খ. নৌকায়
গ. চরে ঘ. নদীতে
উত্তর : গ. চরে।
১৩। ‘দূরের পাল্লা’ কবিতায় পানকৌড়ি কী করে?
ক. ডিম পাড়ে
খ. আকাশে ওড়ে
গ. ডুব দেয়
ঘ. গান বায়
উত্তর : গ. ডুব দেয়।
১৪। ‘দূরের পাল্লা’ কবিতায় উল্লিখিত কলসি দেখতে কেমন?
ক. ঝকঝকে খ. মসৃণ
গ. সুন্দর ঘ. মলিন
উত্তর : ক. ঝকঝকে।
১৫। মাল্লার নৌকা বাইতে বাইতে কী করে?
ক. ছড়া বলে খ. মাছ ধরে
গ. গান গায় ঘ. স্নান করে
উত্তর : গ. গান গায়।
১৬। পাল্লা কোন রঙের হয়?
ক. লাল খ. হলুদ
গ. নীল ঘ. সবুজ
উত্তর : ঘ. সবুজ।
১৭। কারা দিনভর দূরে পাল্লা দেয়?
ক. হাঁস খ. বধূয়া
গ. পানকৌড়ি ঘ. মাল্লারা
উত্তর : ঘ. মাল্লারা।
১৮। টাকা তৈরির কারখানাকে কী বলে?
ক. চৌপর খ. টাকশাল
গ. মান্না ঘ. পান্না
উত্তর : খ. টাকশাল।
১৯। ‘দূরের পাল্লা’ কবিতাটি কে লিখেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. জসীমউদ্দীন
উত্তর : গ. সত্যেন্দ্রনাথ দত্ত।
২০। ‘পাড়ময় ঝোপঝাড়’ এর পরের লাইনটি কী হবে?
ক. পান্নার টাকশাল
খ. জঙ্গল-ঝঞ্জাল
গ. জলময় শৈবাল
ঘ. দ্যায় দূর-পাল্লা।
উত্তর : ক. পান্নার টাকশাল।

