পাকিস্তানে ‘ভারতীয় মদদপুষ্ট’ ২১ জঙ্গি নিহত
উদ্ধার অভিযান

আগামী সপ্তাহে মোদি ও ট্রাম্পের বৈঠক

আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। হোয়াইট হাউস জানিয়েছে, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দুই নেতা আলাদাভাবে বৈঠক করবেন। শনিবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প হরমুজ প্রণালি ঘিরে চলমান পরিস্থিতি এবং এটি ফের চালুর সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ ফের চালুর বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তত্পরতা অব্যাহত রয়েছে। সূত্র : এএফপি
অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির মামলায় রবিবার সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও এদিন একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া আরো একটি মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। গত মাসে বাগুইআটি থানায় অভিযোগ করেন রাজীব সরকার নামের এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন, ভোট প্রচারে উসকানিমূলক কথা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র : আনন্দবাজার পত্রিকা
রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাজ্য

ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় রাশিয়ার শ্যাডো ফ্লিটের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য জানিয়েছেন।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্টারমার বলেন, এই সফল অভিযান রাশিয়ার বিরুদ্ধে আরো একটি আঘাত হেনেছে। একই সঙ্গে এটি ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে যারা অর্থায়ন করছে, তাদের জন্য বার্তা যে আমরা তাদের লুকিয়ে থাকতে দেব না। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও রবিবার স্মিরতোস নামের জাহাজটি জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ড্যান জারভিস বলেন, এ ধরনের অভিযানে দক্ষতা, পেশাদারি ও সাহসের প্রয়োজন হয়। এতে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট সবাইকে আমি শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান সংঘাতের অর্থ জোগাতে রাশিয়া তার শ্যাডো ফ্লিটের ওপর নির্ভর করে। এই জাহাজ আটক পুতিনের অবৈধ যুদ্ধের জন্য একটি বড় ধাক্কা। সূত্র : আল জাজিরা
