ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর-মন্তরে গতকাল শনিবার ককরোচ জনতা পার্টি (সিজেপি) বিক্ষোভ করেছে। এতে শত শত শিক্ষার্থী ও তরুণ অংশ নিয়েছেন। এ সময় সম্ভাব্য উত্তেজনা এড়াতে ছয়জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল রাতে পুলিশ কর্মকর্তারা বলেন, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ ছয়জনকে আটক করেছে। এদিকে অনলাইন দুনিয়ায় তুমুল ঝড় তোলার পর যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। গতকাল স্থানীয় সময় সকালে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। সূত্র : দ্য হিন্দু



