মিশ্রা পরিবার আবারও ফিরে এসেছে সনি লিভে। প্ল্যাটফর্মটিতে আজ এসেছে ‘গুল্লাক’-এর পঞ্চম মৌসুম। জনপ্রিয় হিন্দি সিরিজটির এই মৌসুমে দেখা যাবে, আন্নু নিজের ক্যারিয়ার-স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছে। আমান এক নতুন জীবনে পা রাখে। অন্যদিকে বিট্টু কি মাম্মির সঙ্গে মিলে ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করে শান্তি। মজার এই সিরিজে অভিনয়ে আছেন অনন্ত যোশী, হর্ষ মায়ার, গীতাঞ্জলি কুলকার্নি, সুনিতা রাজওয়ার, জামিল খান প্রমুখ।
মন্টেনিগ্রোতে ‘নিশি’ সাংহাইয়ে ‘সাঁকোটা দুলছে’
অন্তর্জাল
গুল্লাক : সিজন ৫

চলচ্চিত্র
রাত জাগা ফুল

অভিনয়ে মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী, তানভীর, মিশা সওদাগর। পরিচালনা মীর সাব্বির। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : আশপাশের দশ গ্রামের মানুষ এক নামে চেনে রইস পাগলাকে। এই যুবক পশু-পাখির ভাষা বোঝে। তবু সবাই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। তার পরিবার নেই। একাত্তরের যুদ্ধশিশু সে, বনে-বাদাড়ে ঘুরে বেড়ায়। রইসের অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে গ্রামে ঘুরতে আসা এক তরুণী তাকে শহরে নিয়ে যায়।
টিভি হাইলাইটস
মেকিং পিস

এল সালভাদরে গ্যাং সহিংসতায় সন্তান হারানো মায়েরা একত্র হয়েছেন। শোক ও বেদনার অভিন্ন অভিজ্ঞতা তাঁদের মধ্যে গড়ে তুলেছে সংহতি ও পারস্পরিক সহমর্মিতা। তাঁদের নিয়ে আল জাজিরার প্রতিবেদন মেকিং পিস : পেইন ডিডনট কাম টু কিল মি’, দেখা যাবে দুপুর ৩টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
ম্যানেজ মাস্টার

আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০টায় প্রচারিত হয় এটি। রচনা ও পরিচালনা সঞ্জিত সরকার। অভিনয়ে শামীমা নাজনীন, জাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ, নাবিলা ইসলাম, ডা. এজাজ, মাসুম বাশার, প্রাণ রায়, আরফান আহমেদ প্রমুখ।
