• ই-পেপার

মায়ের কাছ থেকে টাকা নিতে ছেলের অপহরণ নাটক

শ্বাসনালি কেটে শিশু হত্যা, রায় কাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শ্বাসনালি কেটে শিশু হত্যা, রায় কাল

সীতাকুণ্ডে পাহাড়ি এলাকায় আট বছর বয়সী শিশু ইরা হত্যা মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবেন আদালত। হত্যাকাণ্ডের চার মাসের মাথায় আলোচিত এই মামলার রায় হতে চলেছে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ৭ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন বলেন, গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে আদালত মঙ্গলবার রায়ের জন্য দিন নির্ধারণ করেছেন। মামলার একমাত্র আসামি বাবু শেখ (৪৫) আদালতে ৩০ জুন সাফাই সাক্ষ্য দিয়েছেন। নিহত ইরার বাড়ি ছোটকুমিরা মাস্টারপাড়ায়। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। বাবু শেখ ছিল তাদের প্রতিবেশী।

 

 

 

সংক্ষিপ্ত

অভিযানে গিয়ে চুরি চারজন কারাগারে

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
অভিযানে গিয়ে চুরি চারজন কারাগারে

নারায়ণগঞ্জে মাদক উদ্ধারের অভিযানে গিয়ে স্বর্ণের চেইন চুরির অভিযোগে ফতুল্লা মডেল থানার দুই পুলিশ সদস্যসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুবুল আলম। গ্রেপ্তাররা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম ও দুই সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানা। জানা যায়, গত ২ জুলাই ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকার ‘আইনজীবীর বাড়ি’ নামে পরিচিত একটি বাড়িতে মাদক উদ্ধারের উদ্দেশ্যে অভিযান চালান এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম। তাঁদের সঙ্গে অনুমতি ছাড়া দুজন সোর্স, মিরাজ ইসলাম শুভ ও রানাও ছিলেন।

 

 

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এমপি জিন্নাহ কবীরের

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এমপি জিন্নাহ কবীরের
মানিকগঞ্জের শিবালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এস এ জিন্নাহ কবীর

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। গতকাল রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও স্থানীয়দের মধ্যে চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় এমপি জিন্নাহ কবীর বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।’ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব ইকবাল রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

ট্রলারে বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলীরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ট্রলারে বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলীরও মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ফিশিং ট্রলার এফবি দেশ-এর ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গ্রিজার মো. রুবেল ও শাহ আলমের পর মারা
গেলেন প্রকৌশলী আশিকুজ্জামান তামিম। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। গত শনিবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তামিমের মৃত্যু হয়।

ফিশিং ট্রলার এফভি দেশ সাগর থেকে মাছ শিকার করে ২৯ জুন দুপুর আড়াইটায় কর্ণফুলীতে নোঙর করে। ৩০ জুন দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ঘটে।  সেদিন ঢাকা নেওয়ার পথে দগ্ধ গ্রিজার মো. রুবেল ও শাহ আলম মারা যান।