• ই-পেপার

‘ফ্যাসিবাদ ও একাত্তরের পরাজিতরা এক হয়ে ষড়যন্ত্র করছে’

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি ভুটানে

নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি ভুটানে

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭। গত রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে। ভুটানে ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান ও চীন। এদিকে রাজধানীতে ঝাঁকুনি অনুভূত হলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কে বাসা থেকে বের হয়ে যায়। তবে তাত্ক্ষণিকভাবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

প্রকল্পে অপচয় ও দুর্নীতিতে দায়ীদের ছাড় নেই : সাকি

নিজস্ব প্রতিবেদক
প্রকল্পে অপচয় ও দুর্নীতিতে দায়ীদের ছাড় নেই : সাকি

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, অপচয় এবং অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সরকার ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়া, প্রকল্প পরিচালনায় পেশাদারি আনা এবং তথ্য ব্যবস্থাপনাকে স্বচ্ছ করার মাধ্যমে উন্নয়ন ব্যবস্থায় নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে।

গতকাল রবিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় এক হাজার ৩৩৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার ১৫০টি আগামী অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় এক হাজার ৬০০টি নতুন প্রকল্পের প্রস্তাব এসেছে, যার মধ্যে যাচাই-বাছাই শেষে এক হাজার ২৭০টি প্রকল্পকে গ্রিন পেজে রাখা হয়েছে। চলমান ও নতুন মিলিয়ে মোট প্রকল্পের সংখ্যা দুই হাজার ৪০০-এরও বেশি।

 

 

৯১ বাংলাদেশি জেলেকে মুক্তি দিল ভারত

নিজস্ব প্রতিবেদক
৯১ বাংলাদেশি জেলেকে মুক্তি দিল ভারত

আটক ৯১ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে ভারত। গতকাল রবিবার তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের ফিরিয়ে আনা হয়।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার ট্রলারসহ ওই জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। প্রয়োজনীয় দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ সব সময়ই বিদেশে অবস্থানরত নিজ নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা করে থাকে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। এসব সংস্থার মধ্যে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ।

 

দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি

দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে গণপ্রতিবাদ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। ছবি : কালের কণ্ঠ